Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ১৬, ২০২৬ ৪:১৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ব‌রিশাল বো‌র্ডে জি‌পিএ-৫ পেয়েছে পাঁচ হাজার ৫৬৮ জন 
Saturday January 30, 2021 , 1:09 pm
Print this E-mail this

পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন সাংবা‌দিক‌দের হা‌তে পরীক্ষার ফলাফল তু‌লে দেন

ব‌রিশাল বো‌র্ডে জি‌পিএ-৫ পেয়েছে পাঁচ হাজার ৫৬৮ জন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ব‌রিশাল মাধ্য‌মিক ও উচ্চ মাধ্য‌মিক শিক্ষাবা‌র্ডে এইসএসসি পরীক্ষার ফলাফ‌লে পা‌সের হার শতভাগ। জি‌পিএ-৫ পে‌য়ে‌ছে পাঁচ হাজার ৫৬৮ জন। পরীক্ষা‌বিহীন ফলাফল পে‌য়ে খুব একটা খু‌শি নয় তুলনামূলক ভা‌লো মা‌নের শিক্ষার্থীরা। এ‌দি‌কে শিক্ষা‌বিদরা বল‌ছেন, প্যান্ডা‌মি‌কের কার‌ণে সরকা‌র এ সিদ্ধান্ত গ্রহণ ক‌রে‌ছে, যা মে‌নে নি‌য়েছে সবাই। আজ শ‌নিবার (৩০ জানুয়ারি) বেলা পৌ‌নে ১১ টায় ব‌রিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন সাংবা‌দিক‌দের হা‌তে পরীক্ষার ফলাফল তু‌লে দেন। প্রাপ্ত ফলাফ‌লে দেখা গে‌ছে, পরীক্ষায় অংশগ্রহ‌ণের জন্য আ‌বেদন ক‌রেছি‌লো ৬৮ হাজার ৯২০ জন। এর ম‌ধ্যে জি‌পিএ-৫ পে‌য়ে‌ছে পাঁচ হাজার ৫৬৮ জন। গতবার জি‌পিএ-৫ ছি‌লো এক হাজার ২০১ জন। আর ২০১৮ সা‌লে ৬৭০ জন। গতবা‌রের থে‌কে এবারে জি‌পিএ-৫ এর সংখ্যা চার হাজার ৬৬৭টি বে‌শি। এ ব্যাপা‌রে বরিশাল শিক্ষা‌বো‌র্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন ব‌লেন, এবা‌রের ফলাফ‌লে কেউ হতাশ হ‌বে না ব‌লে আশা রা‌খি। তারপর ফলাফ‌লের ব্যাপা‌রে কা‌রও আপ‌ত্তি থাক‌লে টেলিট‌কের মাধ্য‌মে রি‌ভিউ করার সু‌যোগ আ‌ছে ৭ দি‌নের ম‌ধ্যে। এর আ‌গে পুনঃনিরীক্ষণের জন্য প্র‌তি সাব‌জে‌ক্টে টাকা লাগতো, এবারে মোট ১২৫ টাকায় তা হ‌য়ে যাব। এ‌দিকে শিক্ষার্থীরা বলছে, পরীক্ষা‌বিহীন রেজাল্ট তা‌দের‌কে আন‌ন্দিত কর‌তে পা‌রে‌নি খুব একটা। এ‌তে যথাযথ মূল্যায়নও হয়নি।




Archives

Image
বরিশাল কাউনিয়া থানার মাদকবিরোধী অভিযানে ১৫ দিনে ২২ জন আটক, ১১৫৭ দিনের কারাদণ্ড
Image
বরিশালে প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মঞ্জুরকে আফরোজা খানম নাসরীনের ফুলেল শুভেচ্ছা
Image
বরিশালে প্রহসনের সালিশের দুইদিন পরই যুবতীর রহস্যজনক মৃত্যু
Image
বরিশালে ভূমি অফিসে ৩১ নামজারির আবেদন পেন্ডিং, দুই কর্মকর্তাকে শোকজ
Image
‎বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে একে স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান