Current Bangladesh Time
শুক্রবার জুলাই ১৭, ২০২৬ ৩:০১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযান 
Saturday March 14, 2026 , 3:11 pm
Print this E-mail this

ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়ার মতো মরণঘাতী রোগ প্রতিরোধে এ অভিযান পরিচালিত

বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযান


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর। শনিবার (মার্চ ১৪) সকালে হাসপাতাল কম্পাউন্ডে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়ে হাসপাতালের প্রতিটি ওয়ার্ড ও ইউনিট, মাঠ, রাস্তা, ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেন পরিচালক। তিনি বলেন, আগের চেয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা পরিচ্ছন্ন আছে, যা এখন দৃশ্যমান। প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১১ মার্চ দেশবাসীর উদ্দেশে বিশেষ ভিডিও-বার্তায় পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর বিশেষ দিক-নির্দেশনা দিয়েছেন। তার নির্দেশনার আলোকে আমরা হাসপাতাল কম্পাউন্ড আরও পরিচ্ছন্ন রাখতে আজ এবং প্রতি সপ্তাহের শনিবার সর্বস্তরের কর্মচারী ও কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পরিচ্ছন্নতা অভিযান চালাবো। পাশাপাশি প্রধানমন্ত্রীর বার্তা অনুযায়ী ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়ার মতো মরণঘাতী রোগ প্রতিরোধে সবাইকে সচেতন করে তুলতে হবে। বরিশাল শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীরের নেতৃত্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক প্রচারণায় আরও উপস্থিত ছিলেন-হাসপাতালের উপ-পরিচালক ডা. নজমূল আহসান, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. মাহমুদ হাসান, সহকারী পরিচালক (অর্থ ও ভাণ্ডার) ডা. আবদুল মুনায়েম সাদসহ তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী এবং পরিচ্ছন্নতা কর্মীরা।




Archives

Image
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা
Image
বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি যশোর থেকে আটক
Image
বরিশালে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
Image
বরিশালে ১০ কোটি টাকা ব্যয়ে আর্চ গার্ডার সেতুর নির্মাণ সম্পন্ন
Image
বরিশালের পর্যটনকেন্দ্রে চাঁদাবাজি : পুলিশকে মামলা করার নির্দেশ আদালতের