Current Bangladesh Time
সোমবার আগস্ট ৩, ২০২৬ ৮:৫১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল মেডিকেলে রোগী সেবার মান উন্নয়নে সব ধরণের সহযোগিতার আশ্বাস বিসিসি প্রশাসকের 
Thursday April 9, 2026 , 2:11 pm
Print this E-mail this

রোগী সেবার জন্য চিকিৎসক, নার্স ও অন্যান্য স্টাফদের আন্তরিক হতে হবে

বরিশাল মেডিকেলে রোগী সেবার মান উন্নয়নে সব ধরণের সহযোগিতার আশ্বাস বিসিসি প্রশাসকের


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল শেবাচিম হাসপাতালের রোগী সেবার মান উন্নয়নে সব ধরণের সহযোগিতা আশ্বাস দিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক (ভারপ্রাপ্ত মেয়র) বিলকিস আক্তার জাহান শিরিন। বৃহস্পতিবার বেলা ১২টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি সেমিনার হলে চিকিৎসকদের সাথে মতবিনিময় সভায় তিনি এই আশ্বাস দেন। তিনি বলেন, শেবাচিম হাসপাতালে রোগী সেবার মান উন্নয়নে বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে হাসপাতাল পরিচালককে সব ধরণের সহযোগিতা করা হবে। রোগী সেবার জন্য হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্টাফদের আন্তরিক হতে হবে। তিনি আরো বলেন, হাসপাতালের স্থায়ীভাবে বর্জ্য ব্যবস্থাপনার উপর বিসিসি অচিরেই কাজ শুরু করবে। এছাড়া উন্নত মানের পাবলিক টয়লেট নির্মাণের বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। এর আগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত চিকিৎসক, নার্স ও স্টাফরা বিসিসি’র প্রশাসকের নিকট তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা: এ কে এম মশিউল মুনীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা: আনোয়ার হোসেন বাবলু, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর শেবাচিম শাখার সভাপতি ডা: মো: নজরুল ইসলাম সেলিম, বরিশাল জেলা সভাপতি ডা: মো: কবিরুজ্জামান। ড্যাব শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক ডা: সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ সঞ্চালনয় বক্তব্য রাখেন-বরিশাল জেলা সাধারণ সম্পাদক ডা: আবদুল মোনায়েম সাদ, ডা: শরিফুল ইসলাম রুমন, এনডিএফ-এর সহ-সভাপতি ডা: মহাসিন হাওলাদার, ডা: মাজহারুল রেজওয়ান রেজা ও ডা: ইস্তিয়াক আহমেদ রিফাত প্রমুখ।




Archives

Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং
Image
বরিশালে সংবাদ সংগ্রহ করায় সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
Image
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি সফল করে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে : রহমাতুল্লাহ
Image
বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার