Current Bangladesh Time
বুধবার অক্টোবর ৭, ২০২৬ ১:২৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ৯ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা 
Sunday October 4, 2026 , 6:27 pm
Print this E-mail this

ব্যবসায়ীদের আইন মেনে পণ্য বিক্রি করার আহ্বান

বরিশালে ৯ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগে ৯টি প্রতিষ্ঠানকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ফল, গ্যাস, ডিমসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ও প্রতিষ্ঠানে তদারকি করা হয়। রোববার (৪ অক্টোবর) দুপুরে নগরীর স্টিমার ঘাট, স্বরোড, নবগ্রাম রোড ও চৌমাথা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ছয়টি ফলের দোকান, একটি রেস্টুরেন্ট, একটি ওষুধের দোকান ও একটি মুদি দোকানে বিভিন্ন অনিয়ম শনাক্ত করা হয়। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে সর্বমোট ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন-ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র এবং বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস। অভিযান শেষে কর্মকর্তারা জানান, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা ও বাজারে ন্যায্যতা নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। জনস্বার্থে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি ব্যবসায়ীদের আইন মেনে পণ্য বিক্রি করার আহ্বান জানান তারা।




Archives

Image
বরিশাল জেলা পরিষদের ১০ কোটি ৮৩ লাখ টাকা ফেরত দিচ্ছে না ন্যাশনাল ব্যাংক
Image
বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু
Image
বরগুনার সাংবাদিককে হ্যান্ডকাফ কান্ডে এসআই প্রত্যাহার
Image
প্রবাসী স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলার পর বিষপানে মৃত্যু
Image
ছিনতাইকারী ধরতে গিয়ে আহত কনস্টেবলের মৃত্যু