Current Bangladesh Time
মঙ্গলবার অক্টোবর ৬, ২০২৬ ৫:৩৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » প্রবাসী স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলার পর বিষপানে মৃত্যু 
Monday October 5, 2026 , 7:17 pm
Print this E-mail this

বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে : ওসি

প্রবাসী স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলার পর বিষপানে মৃত্যু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : প্রবাসী স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলার একপর্যায়ে বিষপান করা ঝুমুর খানম সেতু (২৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি এক সন্তানের মা। ঝুমুর বরিশালের গৌরনদী পৌর এলাকার চরগাধাতলী এলাকার মৃত হারুন কাজীর ছেলে শাহারিয়া কাজী ওরফে শাহাবুদ্দিনের স্ত্রী। প্রায় সাড়ে পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের চার বছরের একটি কন্যাসন্তান রয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাত ১১টার দিকে স্বামী শাহারিয়ার সঙ্গে ভিডিও কলে কথা বলার একপর্যায়ে বিষপান করেন ঝুমুর। মুমূর্ষু অবস্থায় তাঁকে প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে ওই রাতেই তাঁকে বরিশাল শের—ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সোমবার বেলা ১১টার দিকে চিকিৎসকেরা ঝুমুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। স্বজনেরা অ্যাম্বুলেন্সে করে তাঁকে ঢাকায় নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তাঁর মৃত্যু হয়। ঝুমুরের বাবা আব্দুল করিম খান অভিযোগ করেন, বিয়ের পর থেকেই তার মেয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের মানসিক নির্যাতনের শিকার হয়ে আসছিলেন। বিয়ের সময় পর্যাপ্ত মালামাল না দেওয়া, বরযাত্রী কম হওয়া এবং ঝুমুর দেখতে সুন্দরী নন—এমন নানা বিষয় নিয়ে তাঁকে দীর্ঘদিন ধরে মানসিকভাবে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও অভিযোগ করেন, শাহারিয়া কাজের জন্য কুয়েত যাওয়ার পর তার মা রুনু বেগম, বোন নাজমিন বেগম, শারমিন, রিয়া এবং নাজমিনের স্বামী সাইদুল হাওলাদারের প্ররোচনায় ঝুমুরের ওপর মানসিক নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। একপর্যায়ে ঝুমুরকে তাঁর মেয়েসহ স্বামীর বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপর থেকে তিনি মেয়েকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন। করিম খানের অভিযোগ, ঘটনার রাতে শাহারিয়া ভিডিও কলে ঝুমুরকে গালিগালাজ করেন এবং একপর্যায়ে তাঁকে বিষপান করে মরে যেতে বলেন। এর পরই পরিবারের সদস্যদের অগোচরে ঝুমুর বিষপান করেন বলে দাবি তাঁর বাবার। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ঝুমুরের বাবা। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগের বিষয়ে শাহারিয়া কাজী শাহাবুদ্দিনের পরিবারের কোনো সদস্যের বক্তব্য পাওয়া যায়নি। এদিকে কয়েক মাস আগে ঝুমুরের ২০ বছর বয়সী একমাত্র ভাই ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। ভাইয়ের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই ঝুমুরের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




Archives

Image
বরগুনার সাংবাদিককে হ্যান্ডকাফ কান্ডে এসআই প্রত্যাহার
Image
প্রবাসী স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলার পর বিষপানে মৃত্যু
Image
ছিনতাইকারী ধরতে গিয়ে আহত কনস্টেবলের মৃত্যু
Image
‘চ্যানেল আই’ : প্রতিষ্ঠার ২৮ বছর, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা
Image
ভুল বোঝাবুঝির অবসান, অভিযোগ প্রত্যাহার