প্রচ্ছদ » স্লাইডার নিউজ » ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে বিসিসি’র বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Saturday September 26, 2026 , 3:01 pm
কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের আহ্বান
ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে বিসিসি’র বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) উদ্যোগে আজ বিশেষ জনসচেতনতামূলক কর্মসূচি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার বেলা ১১ টায় বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের কালিজিরা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি বাজার ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। মশার প্রজননস্থল সৃষ্টি হতে পারে এমন স্থানগুলো চিহ্নিত করে পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন, বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুম্পা শিকদার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান, প্রধান নির্বাহী প্রকৌশলী মো. হুমায়ুন কবিরসহ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণ এবং বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়; নগরবাসীকেও নিজ নিজ বাসাবাড়ি, দোকানপাট ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু ও মশাবাহিত রোগের বিস্তার রোধে নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা, মশক নিধন ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।