Current Bangladesh Time
মঙ্গলবার অক্টোবর ৬, ২০২৬ ৬:১২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ছিনতাইকারী ধরতে গিয়ে আহত কনস্টেবলের মৃত্যু 
Monday October 5, 2026 , 3:41 pm
Print this E-mail this

থানায় মামলা, চালক হেলপারকে গ্রেফতার করা হয়েছে

ছিনতাইকারী ধরতে গিয়ে আহত কনস্টেবলের মৃত্যু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : চট্টগ্রাম নগরীর ইস্পাহানি মোড় চেকপোস্টে ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় গুরুতর আহত পুলিশ কনস্টেবল আল আমিন সরদার (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (৫ অক্টোবর) ভোরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (চমেক) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আল আমিন সরদার ২০২২ সালে পুলিশে যোগ দেন। তিনি চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট শাখার কনস্টেবল পদে ছিলেন। সংযুক্ত ছিলেন কোতোয়ালী থানায়। মাদারীপুর সদর থানার উত্তর দুধখালী এলাকার আবদুল হক সরদারের ছেলে।পুলিশ জানায়, রোববার (৪ অক্টোবর) সকাল ৬টার পর ইস্পাহানি চেকপোস্টে দায়িত্ব দায়িত্ব পালন করছিলেন আল আমিন সরদার। ভোরে তিন যুবকের গতিবিধি সন্দেহ হলে অপর সহযোগী পুলিশ সদস্যসহ তাদের চ্যালেঞ্জ করেন। এক পর্যায়ে ছিনতাইকারীদের একজন পালানোর চেষ্টা করলে তিনি তাকে মোটরসাইকেলে করে ধাওয়া করে আটকের চেষ্টা করেন। এ সময় একটি বাস তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। বাসটি আল আমিনকে টেনে বেশ কিছুদূর নিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তাঁর মৃত্যু হয়। এদিকে দুর্ঘটনার পর চেকপোস্টে দায়িত্বে থাকা পুলিশের অন্য সদস্যরা স্থানীয়দের সহায়তায় বাস চালক মোশাররফ (৩৮) ও বাসের স্টাফ জয় দাসকে (৩০) আটক করেন। ঘাতক বাসটিও জব্দ করা হয়েছে। চালক হেলপারের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে।চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জনসংযোগ কর্মকর্তা আমিনুর রশিদ বলেন, ছিনতাইকারী ধরতে রোববার ভোরে ধাওয়া করেছিলেন আল আমিন। ওই সময় বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। সোমবার চিকিৎসাধীন অবস্থায় চমেক হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। চালক হেলপারকে গ্রেফতার করা হয়েছে।




Archives

Image
বরগুনার সাংবাদিককে হ্যান্ডকাফ কান্ডে এসআই প্রত্যাহার
Image
প্রবাসী স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলার পর বিষপানে মৃত্যু
Image
ছিনতাইকারী ধরতে গিয়ে আহত কনস্টেবলের মৃত্যু
Image
‘চ্যানেল আই’ : প্রতিষ্ঠার ২৮ বছর, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা
Image
ভুল বোঝাবুঝির অবসান, অভিযোগ প্রত্যাহার