Current Bangladesh Time
বৃহস্পতিবার সেপ্টেম্বর ১৭, ২০২৬ ১০:১৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ৫ মণ জাটকা জব্দ 
Sunday January 28, 2018 , 6:28 pm
Print this E-mail this

আটক বাসের সুপারভাইজারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে

বরিশালে ৫ মণ জাটকা জব্দ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে যাত্রীবাহী একটি বাস থেকে পাঁচ মণ জাটকা জব্দ করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। একই সময় ওই বাসের সুপারভাইজারকে আটক করা হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) দিনগত মধ্যরাতে নগরের কাশিপুর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় বেপারী পরিবহনের যাত্রীবাহী বাসটি গলাচিপা থেকে ঢাকা যাচ্ছিলো। রোববার (২৮ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, আটক বাসের সুপারভাইজারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




Archives

Image
বরিশালে কারখানা খুলে দেওয়া ও বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
Image
তিন বছর পর সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল
Image
বরিশালে ভাড়া বাসায় মিলল আইনজীবী সহকারীর রক্তাক্ত মরদেহ
Image
পিরোজপুরের কাউখালীতে বিশেষ অভিযান : কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার
Image
বরিশাল কাউনিয়া থানার মাদকবিরোধী অভিযানে ১৫ দিনে ২২ জন আটক, ১১৫৭ দিনের কারাদণ্ড