Current Bangladesh Time
শনিবার সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৩:৪৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে হামের পাশাপাশি বাড়ছে রুবেলা 
Thursday April 2, 2026 , 7:10 pm
Print this E-mail this

হাম অত্যন্ত সংক্রামক, ছোঁয়াচে একটি রোগ

বরিশালে হামের পাশাপাশি বাড়ছে রুবেলা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল বিভাগের ছয় জেলায় হামের পাশাপাশি বাড়ছে রুবেলা (জার্মান হাম)। বর্তমানে এখানকার ৬৩ জন শিশু হামে এবং তিনজন শিশু রুবেলায় আক্রান্ত হয়ে ঢাকা—বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার (এপ্রিল ২) বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল। এছাড়া বরগুনা, ভোলা ও বরিশাল জেলায় একজন করে মোট তিনজন শিশুর দেহে রুবেলা ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, চলতি বছরে হামের উপসর্গ নিয়ে বরিশাল বিভাগের ৩৮৫ শিশু শেবাচিম হাসপাতালসহ ঢাকার বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে ৮ জন শিশু মারা গেছেন, বর্তমানে বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২১৫ শিশু। ডা. শ্যামল কৃষ্ণ আরও বলেন, হামে মৃতদের একজন বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে; বাকিরা ঢাকার বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দেশের মধ্যে একমাত্র ঢাকার মহাখালীর ইনস্টিউট অব পাবলিক হেলথে হাম শনাক্ত করা হয়। সেখানে গত ২৪ ঘণ্টায় হওয়া বরিশালের কোনো শিশুর প্যাথলজি টেস্টে হাম শনাক্ত হয়নি। তাই নতুন আক্রান্ত নেই। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ‘হাম অত্যন্ত সংক্রামক। ছোঁয়াচে এই রোগটি আক্রান্ত ব্যক্তির হাঁচি—কাশির মাধ্যমে বাতাসে খুব দ্রুত ছড়ায়। রোগীর সঙ্গে একই ঘরে থাকলেও সংক্রমণ হতে পারে। তাই আতঙ্কিত না হয়ে শিশুদের নিরাপদে রাখতে হবে’। এছাড়া রুবেলা থেকে বাঁচতেও একই পরামর্শ দেন তিনি।




Archives

Image
বরিশালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
Image
প্রাথমিক অনুমোদন পেল বিকাশ-রবিসহ চার ডিজিটাল ব্যাংক
Image
বরিশালে চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে
Image
এতিম শিশুর শিক্ষা সফর ও খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
Image
মোমেন সিকদার বিএনপির কেউ নন