Current Bangladesh Time
শনিবার সেপ্টেম্বর ২৬, ২০২৬ ১২:০০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে লাইসেন্স ছাড়া ভোজ্য তেল মজুদের দায়ে দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা 
Thursday April 16, 2026 , 9:49 pm
Print this E-mail this

৩৮ হাজার টাকা জরিমানা, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালিত

বরিশালে লাইসেন্স ছাড়া ভোজ্য তেল মজুদের দায়ে দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর বাজার রোড এলাকায় লাইসেন্স ছাড়া ভোজ্য তেল মজুদের অপরাধে দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (এপ্রিল ১৬) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামান পলিন। জানা গেছে, বরিশাল জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নগরীর বাজার রোড এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামান পলিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় লাইসেন্স ছাড়া ৯০ ব্যারেল ভোজ্য তেল মজুদের অপরাধে ‘মেসার্স মোল্লা ব্রাদার্স’ নামক দোকানের মালিক শুক্কুর মোল্লাকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় লাইসেন্স ছাড়া ৫০ ব্যারেল ভোজ্য তেল মজুদের অপরাধে ‘মেসার্স আবির ব্রাদার্স’ নামক দোকানের মালিক সন্তোষ মিত্রকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামান পলিন।




Archives

Image
বরিশালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
Image
প্রাথমিক অনুমোদন পেল বিকাশ-রবিসহ চার ডিজিটাল ব্যাংক
Image
বরিশালে চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে
Image
এতিম শিশুর শিক্ষা সফর ও খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
Image
মোমেন সিকদার বিএনপির কেউ নন