Current Bangladesh Time
বুধবার নভেম্বর ১১, ২০২৬ ১০:৪৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ভুয়া ডায়াগনস্টিক দালালের কারাদণ্ড 
Thursday March 26, 2026 , 5:47 pm
Print this E-mail this

এই দালাল চক্রের সাথে রয়েছে রিক্সা ও অটো চালকরাও

বরিশালে ভুয়া ডায়াগনস্টিক দালালের কারাদণ্ড


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীতে আটক ভুয়া ডায়াগনস্টিক সেন্টারের এক দালালকে ছয় মাসের কারাদন্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (মার্চ ২৬) সকালে তাকে নগরীর সদর রোড থেকে আটকের পর পুলিশ মেট্রোপলিটন আদালতে হাজির করলে মাসুম হাওলাদার নামের ওই দালালকে এ সাজা দেন বিচারক। বরিশাল কোতয়ালী মডেল থানা সূত্রে জানা গেছে, বরিশাল নগরীর প্রবেশদ্বার নথুল্লাবাদ, লঞ্চঘাট ও রূপাতলী বাসস্ট্যান্ডে সকাল থেকে রাত পর্যন্ত ওৎ পেতে থাকে প্রায় অর্ধশত দালাল চক্রর সদস্য। যারা বিভিন্ন এলাকা থেকে অসুস্থ মানুষ ডাক্তার দেখানোর উদ্দেশ্যে নগরীতে প্রবেশ করার সাথে সাথেই তাদের পাকরাও করে। এই চক্রে রয়েছে রিক্সা ও অটো চালকরাও। তারা ওইসব যাত্রীদের ডাক্তারের কাছে নিয়ে আসার নাম করে সদর রোডে অবস্থানকারী ভুয়া ডায়াগনস্টিক সেন্টারের দালালদের হাতে তুলে দেয়। বিনিময় নিয়ে যায় মোটা অংকের কমিশন। আর ডায়াগনস্টিকগুলো ভুয়া টেস্টের মাধ্যমে গ্রামের সহজ সরল রোগীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিঃস্ব করে ফেলে। এমনই দু’জন নাম প্রকাশ না করার শর্তে জানান, পরীক্ষার জন্য যে টাকা নেয়া হয় তার ৩০ ভাগ পান তারা। কোনো চিকিৎসকের কাছে রোগী পাঠানো হলে সেই চিকিৎসকের ফি ৮০০ টাকা হলে দালাল পায় ৩০০ টাকা। এরকমই বৃহস্পতিবার সদর রোডস্থ বিবির পুকুর পারে সাউথ ইবনে সিনা ডায়াগনস্টিকের দালাল মাসুম হাওলাদারকে রোগীর সাথে প্রতারণার অভিযোগে স্থানীয়রা আটক করে। পরে খবর পেয়ে কোতয়ালী থানার এস আই রুহুল আমীন তাকে আটক করে থানায় নিয়ে যান। পরে তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে সামারী ট্রায়ালে বিচারক দালাল মাসুমকে ছয় মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন। দালাল আটকের ঘটনায় স্বাক্ষী হিসেবে গ্রহণকারী এক ব্যক্তিও আরেক ডায়াগনস্টিকের দালাল বলে জানায় থানার একটি সূত্র।




Archives

Image
বরিশালে বিএনপি নেত্রী নাসরিনসহ তিনজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা
Image
এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম কান্ড
Image
বরিশাল শেবাচিম হাসপাতালের বারান্দায় প্রকাশ্যে মূত্রত্যাগের ছবি ভাইরাল!
Image
হামলা চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা
Image
বরিশালে নারীর গোপন ভিডিও ধারণ করায় স্বেচ্ছাসেবক দল নেতাকে গণধোলাই