Current Bangladesh Time
সোমবার জুলাই ২৭, ২০২৬ ২:০৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ 
Saturday March 7, 2026 , 6:31 pm
Print this E-mail this

দাবি মানা না হলে ঈদের পর কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি

বরিশালে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে আট সড়কে ব্যাটারিচালিত রিকশার চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে প্যাডেল চালিত রিকশা চালকরা। শনিবার (মার্চ ৭) বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ করে তারা। বিক্ষোভ সমাবেশে রিকশা চালকরা বলেন, বরিশালে ব্যাটারি চালিত রিকশা দিন দিন বাড়ছে। ফলে নগরীর জুড়ে দীর্ঘ যানজটসহ বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটছে। নগরীর সদর রোডসহ আটটি সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচল নিষেধ থাকার পরও তা মানা হচ্ছে না। তাদের দাবি মানা না হলে ঈদের পর কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন রিকশা শ্রমিকরা। তাদের দাবি, রোজায় এখন তারা ২০০ টাকাও আয় করতে পারছেন না। এ সময় তারা নগরীর সদর রোড, জিলাস্কুল মোড়, লাইন রোড, গির্জা মহল্লা ও কাটপট্টি রোডসহ আট সড়কে ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবি জানান। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, মো: চান মিয়া, দুলাল, আলমগীর হেসেন, শাজাহান মিয়াসহ আরও অনেকেই। এদিকে রিকশাচালকদের বিক্ষোভে সাধারণ মানুষ ও ব্যাটারিচালিত রিকশার মাধ্যমে দুর্ঘটনার শিকার হওয়া ব্যক্তিরা যোগ দেন।




Archives

Image
বরিশাল নগরী থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ, সন্ধান চায় পরিবার
Image
আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি
Image
আহত সাংবাদিকের পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি
Image
বরিশাল বিসিক শিল্প নগরী থেকে যুবকের লাশ উদ্ধার
Image
বরিশালে মোটরসাইকেল ‍চুরির সময় চারজনকে আটক করে পুলিশে দিল জনতা