Current Bangladesh Time
শনিবার সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৯:২২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বিয়েতে রাজি না হওয়ায় অশ্লীল ভিডিও ধারণ, প্রেমিক গ্রেফতার 
Saturday March 7, 2026 , 6:41 pm
Print this E-mail this

হৃদয়ের বিরুদ্ধে পর্নোগ্রাফি ও ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন প্রেমিকা

বরিশালে বিয়েতে রাজি না হওয়ায় অশ্লীল ভিডিও ধারণ, প্রেমিক গ্রেফতার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে চার বছর প্রেম করার পর বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকার অশ্লীল ভিডিও ধারণ করেছে প্রেমিক। এ ঘটনায় মামলা দায়েরের পর প্রেমিককে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। শুক্রবার (মার্চ ৬) দিবাগত রাতে বরগুনা জেলার পল্লিবিদ্যুৎ অফিস থেকে কথিত প্রেমিক হৃদয়কে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম। গ্রেফতার হৃদয় মন্ডল (২৬) বানারিপাড়া উপজেলার মলুহার গ্রামের রিপন মন্ডলের ছেলে। তিনি পল্লীবিদ্যুতের কর্মচারী বলে জানা গেছে। ওসি আল মামুন বলেন, নগরীর এক কলেজ শিক্ষার্থী হৃদয়ের বিরুদ্ধে পর্নোগ্রাফি ও ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই হৃদয়কে বরগুনা থেকে গ্রেফতার করা হয়। মামলা সূত্রে জানা গেছে, গ্রেফতার হৃদয় ও ওই কলেজ শিক্ষার্থী একই গ্রামের বাসিন্দা। তাদের মাঝে প্রেমের সম্পর্ক ছিল। কয়েকদিন আগে হৃদয় বিবাহের কথা বললে তাতে রাজি হয়নি প্রেমিকা। এরপর হৃদয় তাকে মারধর ও জামাকাপড় খুলে ভিডিও ধারণ করে বিবাহের কথা বলে চলে যায়। এরপর শুক্রবার কোতোয়ালি মডেল থানায় হৃদয়ের বিরদ্ধে মামলা দায়ের করেন ওই তরুণী। প্রেমিক হৃদয় বলেন, তার সঙ্গে চার বছর যাবত প্রেম চলছে ওই তরুণীর। গত বছর বরিশালের অমৃতলাল দে কলেজে ভর্তি হওয়ার পর একাধিক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পরেন তার প্রেমিকা। তাই তাকে ছেড়ে যেন অন্য কোনো ছেলেকে বিবাহ না করতে পারে সেজন্য প্রেমিকার ভিডিও ধারণ করে মোবাইলে সংরক্ষণ করে রাখে হৃদয়।




Archives

Image
বরিশালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
Image
প্রাথমিক অনুমোদন পেল বিকাশ-রবিসহ চার ডিজিটাল ব্যাংক
Image
বরিশালে চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে
Image
এতিম শিশুর শিক্ষা সফর ও খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
Image
মোমেন সিকদার বিএনপির কেউ নন