Current Bangladesh Time
মঙ্গলবার জুলাই ২৮, ২০২৬ ১:৩৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা 
Monday July 27, 2026 , 9:10 pm
Print this E-mail this

চুরির চেষ্টার অভিযোগে বাড়ির মালিকের মামলা, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

বরিশালে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের গৌরনদী উপজেলায় চুরির চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। এর আগে তাকে ন্যাড়া করে দেওয়া হয়। সোমবার ভোরে উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন। আটক ইউসুফ হাওলাদার (২৫) বার্থী ইউনিয়নের বাগমারা গ্রামের বাসিন্দা। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, কটকস্থল গ্রামের আনোয়ার হোসেন তালুকদারের বাড়ি ফাঁকা থাকার সুযোগে ভোরে ইউসুফ ভবনের চিলেকোঠার দরজা ভেঙে ভেতরে ঢোকেন। পরে তিনি ঘরের আলমারি খুলে সেখানে রাখা জিনিসপত্র তছনছ করতে থাকেন। এ সময় পাশের বাড়ির লোকজন বিষয়টি টের পান। তারা বাড়ির কাছে গিয়ে চুরির ঘটনা বুঝতে পেরে স্থানীয়দের জড়ো করেন। পরে ইউসুফকে আটকের পর তাকে ন্যাড়া করে দেওয়া হয়। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, এ ঘটনায় বাড়ির মালিক চুরির চেষ্টার অভিযোগে মামলা করেছেন। ওই মামলায় ইউসুফকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




Archives

Image
বরিশালে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা
Image
বরিশালে ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত
Image
বরিশাল নগরী থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ, সন্ধান চায় পরিবার
Image
আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি
Image
আহত সাংবাদিকের পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি