Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ১৩, ২০২৬ ১:১৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন 
Saturday February 24, 2024 , 3:07 pm
Print this E-mail this

পায়রা সেতুর পর থেকেই নগরীতে যানবাহনের চাপ দ্বিগুন

বরিশালে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা, রূপাতলী বাস টার্মিনাল ও নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় শনিবার (ফেব্রুয়ারি ২৪) দুপুরে সর্বস্তরের জনগনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সৈয়দ জুয়েলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন-মাইনুল ইসলাম বাপ্পী, রাব্বী, আব্দুর সালাম মিয়া প্রমুখ। বক্তারা বলেন, নগরীর মধ্যে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের ১১ কিলোমিটার পথ রয়েছে। এ অংশের মধ্যেই রয়েছে জনবহুল এলাকা নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল, হাতেম আলী কলেজ চৌমাথা এবং রূপাতলী বাস টার্মিনাল। পায়রা সেতু উদ্বোধনের পর থেকে নগরীতে যানবাহনের চাপ দ্বিগুনের বেশি বেড়েছে। এ পয়েন্টগুলোতে দিনরাত যানজট লেগেই থাকে। প্রতিদিনই ঘটছে ছোট বড় দূর্ঘটনা। তাই নাগরিক নিরাপত্তা বৃদ্ধিতে অবিলম্বে হাতেম আলী কলেজ চৌমাথাসহ এসব পয়েন্টে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানাচ্ছি।




Archives

Image
দেশজুড়ে তীব্র লোডশেডিং, ভ্যাপসা গরম, অস্বস্তিতে মানুষ!
Image
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, পিটিয়ে মেরে ফেলার অভিযোগ স্বামীর
Image
বরিশালে মহাসড়কের পাশের অবৈধ ভবন অপসারণের কাজ শুরু
Image
বরিশালে ডেঙ্গু দমনে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
Image
নিয়মিত অফিসে আসেন না প্রকৌশলী, বরিশালে সওজ’র অফিস সামলান সিকিউরিটি গার্ড!