Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ১৬, ২০২৬ ৭:৫৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে পাসের হার বেড়েছে, কমেছে জিপিএ-৫ 
Monday December 24, 2018 , 2:57 pm
Print this E-mail this

এবার ৪৯ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়, যা গত বছর ছিলো ৫৯ জন

বরিশালে পাসের হার বেড়েছে, কমেছে জিপিএ-৫


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবারে জেএসসি পরীক্ষায় বেড়েছে পাসের হার, তবে কমেছে জিপিএ-৫ এর সংখ্যা। এবারে বরিশাল বোর্ডে মোট পাসের হার ৯৭ দশমিক ৫ শতাংশ, যা গত বছরছিলো ৯৬ দশমিক ৩২ শতাংশ। এদিকে গত বছর যেখানে জিপিএ-৫ ছিলো ৮ হাজার ৪৩১ সেখানে এবার তা প্রায় অর্ধেকের মতো কমেছে। বোর্ডের বিভিন্ন সময়ে প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৮ সালে ২০১৭ সালের থেকে ৩ হাজার ৫২৫ টি কমে জিপিএ-৫ এর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯০৬। মোট জিপিএ-৫ এর মধ্যে ছেলেদের থেকে মেয়েরা প্রায় দ্বিগুণ জিপিএ-৫ পেয়েছে। যেখানে ছেলেরা পেয়েছে মাত্র ১ হাজার ৮০১ টি, সেখানে মেয়েরা পেয়েছে ৩ হাজার ১০৫টি। আবার বিগত বছরের থেকে এবারে জেএসসিতে পরীক্ষার্থীর সংখ্যা ছিলো কম। এবার পরীক্ষায় অংশ নিয়েছিলো ১ লাখ ১৪ হাজার ৮৫৭ জন। এরমধ্যে ছাত্র ৫৩ হাজার ৫৫৭ জন এবং ছাত্রী ছিলো ৬১ হাজার ৩ শত জন। অপরদিকে গতবছর ৩ হাজার ৫৪০ জনর পরীক্ষার্থী কম অংশ নেয়। এরমধ্যে ছাত্র ৫৫ হাজার ৭১৮ জন এবং ছাত্রী ছিলো ৬২ হাজার ৬৭৯ জন। এদের মধ্যে পাস করেছিলো ১ লাখ ১৪ হাজার ৩৫ জন। এছাড়াও এবার গত বছরের চেয়ে বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ছিলো কম। এবার ৪৯ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়, যা গত বছর ছিলো ৫৯ জন। এ বিষয়ে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম বলেন, এবার জেএসসিতে পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫ এর সংখ্যা। এবারই প্রথম চতুর্থ বিষয় পরীক্ষা না থাকায় জিপিএ-৫ এর সংখ্যা কম। তবে তুলনামূলকভাবে বরিশাল শিক্ষাবোর্ডে পাসের হার বেশি।




Archives

Image
বরিশাল কাউনিয়া থানার মাদকবিরোধী অভিযানে ১৫ দিনে ২২ জন আটক, ১১৫৭ দিনের কারাদণ্ড
Image
বরিশালে প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মঞ্জুরকে আফরোজা খানম নাসরীনের ফুলেল শুভেচ্ছা
Image
বরিশালে প্রহসনের সালিশের দুইদিন পরই যুবতীর রহস্যজনক মৃত্যু
Image
বরিশালে ভূমি অফিসে ৩১ নামজারির আবেদন পেন্ডিং, দুই কর্মকর্তাকে শোকজ
Image
‎বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে একে স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান