Current Bangladesh Time
সোমবার আগস্ট ৩, ২০২৬ ১:৫১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে নদী থেকে মানসিক ভারসাম্যহীনের মরদেহ উদ্ধার 
Saturday March 28, 2026 , 6:21 pm
Print this E-mail this

ময়না তদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে : ওসি

বরিশালে নদী থেকে মানসিক ভারসাম্যহীনের মরদেহ উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের কড়াই নদী থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার  করল পুলিশ। শনিবার (মার্চ ২৮) সকালে বরিশাল সদর উপজেলার রাজারচর সংলগ্ন নদীটি থেকে দেহটি উদ্ধার করা হয়। মৃতের নাম সবুজ হাওলাদার (৬০)। তিনি সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের দক্ষিন দূর্গাপুর গ্রামের বাসিন্দা মৃত আব্দুল আজিজ হাওলাদারের ছেলে। বরিশাল সদর নৌ থানা পুলিশের ওসি অসীম কুমার সিকদার জানান, শুক্রবার দুপুরে বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন সবুজ হাওলাদার। শনিবার সকাল ৬টার দিকে স্থানীয়রা কড়াই নদীর রাজার চর এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটিতে কোনো ধরণের আঘাতের চিহ্ন প্রাথমিকভাবে খুঁজে পাওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে নিশ্চিত করেন ওসি।




Archives

Image
বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার
Image
অতঃপর বরিশালের সিভিল সার্জন মনিরুজ্জামানকে বদলি
Image
বরিশালে অবৈধভাবে বালু উত্তোলন : ৬ লাখ টাকা জরিমানা, ২ ড্রেজার ও ২ বাল্কহেড জব্দ
Image
বরিশালে খাল খনন না করেই বরাদ্দের কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও
Image
বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন