Current Bangladesh Time
শনিবার সেপ্টেম্বর ২৬, ২০২৬ ১২:৪৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে দুটি গাঁজা গাছ সহ জামাল হোসেন আটক 
Tuesday April 14, 2026 , 11:17 pm
Print this E-mail this

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন

বরিশালে দুটি গাঁজা গাছ সহ জামাল হোসেন আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে দুটি গাঁজা গাছসহ জামাল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (এপ্রিল ১৪) দুপুরে এয়ারপোর্ট থানাধীন চাঁদপাশা ইউনিয়নের উত্তর আরজি কালিকাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। এয়ারপোর্ট থানার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার একটি চৌকশ টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ঘটনাস্থল থেকে গাঁজা গাছসহ স্থানীয় মিনাজ উদ্দিন বেপারীর ছেলে মো. জামাল হোসেনকে আটক করা হয়। এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।




Archives

Image
বরিশালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
Image
প্রাথমিক অনুমোদন পেল বিকাশ-রবিসহ চার ডিজিটাল ব্যাংক
Image
বরিশালে চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে
Image
এতিম শিশুর শিক্ষা সফর ও খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
Image
মোমেন সিকদার বিএনপির কেউ নন