Current Bangladesh Time
শনিবার সেপ্টেম্বর ১৯, ২০২৬ ১১:৩৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের বাবুগঞ্জে ৯০নং সঃ প্রঃ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা 
Wednesday February 22, 2023 , 8:12 pm
Print this E-mail this

ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিদের মধ্যে বিজয়ীদের এবং মেধাবী শিক্ষার্থীদের পুরুষ্কার বিতরণ

বরিশালের বাবুগঞ্জে ৯০নং সঃ প্রঃ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা


মুক্তখবর ক্রীড়া ডেস্ক : বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ৯০নং মধ্য পশ্চিম ভূতেরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (ফেব্রুয়ারি ২২) বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহিদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি মাসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-৩নং দেহেরগতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বজলুর রহমান (মাষ্টার), সমাজ সেবক ও ব্যবসায়ী অহিদুর রহমান, সুমন আহমেদ, রুবেল কাজী, যুব সমাজের নেতা সোহেল ও অভিভাবক সদস্যগন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ। শিক্ষার্থী ছাড়াও অভিভাবকবৃন্দরা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ‘এম মল্লিক এন্টারপ্রাইজ’ এর কর্ণধার জুয়েল মল্লিকের সৌজন্যে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিদের মধ্যে বিজয়ীদের এবং মেধাবী শিক্ষার্থীদের পুরুষ্কার বিতরণ করা হয়।




Archives

Image
অপ্রতিম হত্যা : সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩
Image
সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যুর কারণ জানতে শ্বেতপত্র প্রকাশের দাবি এমপি সরোয়ারের
Image
জরুরি বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি
Image
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
Image
কাঠালিয়ায় অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি