Current Bangladesh Time
বৃহস্পতিবার নভেম্বর ১৯, ২০২৬ ১১:৩৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালগামী কীর্তনখোলা-২ লঞ্চের ধাক্কায় সুন্দরবন-১০ ক্ষতিগ্রস্ত 
Tuesday April 3, 2018 , 9:13 pm
Print this E-mail this

লঞ্চদুটি নিরাপদেই বরিশাল নদীবন্দরে পৌঁছেছে, যাত্রীরা যার যার গন্তব্যে চলে গেছেন

বরিশালগামী কীর্তনখোলা-২ লঞ্চের ধাক্কায় সুন্দরবন-১০ ক্ষতিগ্রস্ত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালগামী কীর্তনখোলা-২ এর ধাক্কায় সুন্দরবন-১০ লঞ্চের পেছনের অংশ দুমড়েমুচড়ে গেছে। এ সময় যাত্রীদের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার (০৩ এপ্রিল) ভোরে ঢাকা-বরিশাল নৌ রুটের মিয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে। সুন্দরবন-১০ এর মাস্টার রুহুল আমিন জানান, সোমবার (০২ এপ্রিল) দিবাগত রাতে সদরঘাট থেকে বরিশালের উদ্দেশে যাত্রী নিয়ে রওয়ানা দেয় সুন্দরবন ১০। রাত ৩টার দিকে বরিশালের সীমান্তবর্তী মিয়ারচর এলাকায় এসে লঞ্চটি চরে আটকে যায়। এ সময় বরিশালগামী কীর্তনখোলা-২ এসে পেছন থেকে সুন্দরবন-১০ কে ধাক্কা দেয়। এতে লঞ্চের পেছনের অংশ দুমড়েমুচড়ে যায়। তিনি আরো বলেন, সতর্ক করার পরও লঞ্চটি এসে পেছনের অংশে ধাক্কা দেয়। ধারণা করা হচ্ছে লঞ্চটি দুমড়েমুচড়ে প্রায় ৬-৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। এদিকে সকালে বরিশাল নদীবন্দরে নোঙ্গর করার পর সুন্দরবন লঞ্চটির ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেছেন কীর্তনখোলা-২ লঞ্চের মাস্টার সাজ্জাদ ও মানিক। বরিশাল নদী বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেল্লাল হোসেন জানান, এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। লঞ্চদুটি নিরাপদেই বরিশাল নদীবন্দরে পৌঁছেছে। যাত্রীরা যার যার গন্তব্যে চলে গেছেন।




Archives

Image
বরিশাল শেবাচিম হাসপাতালের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ
Image
মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ, উত্তপ্ত গাজীপুরের শিল্পাঞ্চল
Image
বরিশাল-পটুয়াখালী মহাসড়কে ২ বাসের সংঘর্ষ, হতাহত অর্ধশতাধিক
Image
বরিশালে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগ
Image
ববির প্রকৌশলীকে কক্ষ থেকে বের করে দিল ছাত্রদল