Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ১৩, ২০২৬ ৯:৩৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরগুনায় হাসপাতালের ড্রামে ঝলসে যাওয়া এক নবজাতক উদ্ধার! 
Monday April 6, 2020 , 1:10 pm
Print this E-mail this

শিশুটিকে উদ্ধার করে শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে, শিশুটি এখনও শঙ্কামুক্ত নয়

বরগুনায় হাসপাতালের ড্রামে ঝলসে যাওয়া এক নবজাতক উদ্ধার!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনা জেনারেল হাসপাতালের প্রসূতী বিভাগের ওয়াশরুমে রাখা ব্লিচিং পাউডারের খালি ড্রামের ভেতর থেকে এক নবজাতক শিশুকে উদ্ধার করেছে কর্তব্যরত নার্স। ব্লিচিং পাউডারের ড্রামে থাকায় শিশুটির শরীরের অনেক স্থান ঝলসে গেছে। বরগুনা জেনারেল হাসপাতালের নারী ওয়ার্ডের ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স লাইজু আক্তার বলেন, রবিবার বেলা ২টার দিকে তিনি ওই ওয়াশরুমের সামনে দিয়ে যাবার সময় শিশুটির কান্না শুনতে পান। সঙ্গে সঙ্গে শিশুটিকে উদ্ধার করে তিনি শিশু ওয়ার্ডে ভর্তি করান। উদ্ধারকৃত ছেলে শিশুকে কে বা কারা এখানে ফেলে রেখে গেছে তা তিনি জানেন না বলে জানান। এ বিষয়ে বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সোহরাব উদ্দিন বলেন, শিশুটি এখনও শঙ্কামুক্ত নয়। যেহেতু অনেকক্ষণ ধরে একটি ব্লিচিং পাউডারের খালি ড্রামে পড়েছিল তাই তার শরীরের অনেকখানি জায়গা পুড়ে গেছে এবং ইনফেকশন হয়ে গেছে। আরও দুয়েকদিন না গেলে শিশুটি সম্পর্কে কিছু বলা যাবে না। তবে আমরা সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি তাকে সুস্থ করে তোলার জন্য।




Archives

Image
দেশজুড়ে তীব্র লোডশেডিং, ভ্যাপসা গরম, অস্বস্তিতে মানুষ!
Image
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, পিটিয়ে মেরে ফেলার অভিযোগ স্বামীর
Image
বরিশালে মহাসড়কের পাশের অবৈধ ভবন অপসারণের কাজ শুরু
Image
বরিশালে ডেঙ্গু দমনে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
Image
নিয়মিত অফিসে আসেন না প্রকৌশলী, বরিশালে সওজ’র অফিস সামলান সিকিউরিটি গার্ড!