Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ১৩, ২০২৬ ২:০৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরগুনায় ধরা পড়লো ১০ কেজি ওজনের বিরল একটি প্রজাতির মাছ 
Sunday July 28, 2019 , 8:06 pm
Print this E-mail this

বরগুনায় ধরা পড়লো ১০ কেজি ওজনের বিরল একটি প্রজাতির মাছ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : গভীর সমুদ্রে মাছ ধরার সময় জেলেদের জালে ধরা পড়েছে ১০ কেজি ওজনের বিরল প্রজাতির একটি মাছ। জেলেদের তথ্যমতে এ মাছটির নাম গোলপাতা। মাছটি বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে আনা হলে এক পাইকারি বিক্রেতা মাছটি কিনে বিক্রির উদ্দেশ্যে ঢাকায় পাঠান। শনিবার (২৭ জুলাই) বিকেলে বঙ্গোপসাগর থেকে দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি ঘাটে ৫ ফুট লম্বামাছটি জেলেরা নিয়ে আসে। মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবসায়ী মিরাজ হোসেন মাছটি মাত্র ২ হাজার টাকায় কেনেন। তিনি বলেন, এ মাছটি ঢাকায় বিক্রি হবে ৫ থেকে ৬ হাজার টাকায়। স্থানীয় পর্যায়ে মাছটির চাহিদা কম থাকায় কম টাকায় কেনা গেছে। ট্রলারের মাঝি মো: মনির হোসেন বলেন, এ মাছটি গোলপাতা হিসেবেই পরিচিত। এক সময় প্রচুর পাওয়া গেলেও এখন এ মাছ সাগরে আর তেমন একটা পাওয়া যায় না।




Archives

Image
দেশজুড়ে তীব্র লোডশেডিং, ভ্যাপসা গরম, অস্বস্তিতে মানুষ!
Image
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, পিটিয়ে মেরে ফেলার অভিযোগ স্বামীর
Image
বরিশালে মহাসড়কের পাশের অবৈধ ভবন অপসারণের কাজ শুরু
Image
বরিশালে ডেঙ্গু দমনে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
Image
নিয়মিত অফিসে আসেন না প্রকৌশলী, বরিশালে সওজ’র অফিস সামলান সিকিউরিটি গার্ড!