Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ১৩, ২০২৬ ২:৪৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরগুনায় আরেক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা : দা উদ্ধার, হামলাকারী আটক 
Saturday July 20, 2019 , 1:12 pm
Print this E-mail this

বরগুনায় আরেক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা : দা উদ্ধার, হামলাকারী আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনায়ে আরেক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে এক যুবক। তবে ঘটনাটি থানার আশেপাশে হওয়ায় পুলিশ তাৎক্ষনিক আসামিকে গ্রেফতার করেছে। পুলিশ বলছে, বরগুনায় আরেক নয়ন বন্ড যাতে না হয়, সেদিকে সচেষ্ট তারা। শুক্রবার বিকাল সাড়ে ৫ টার দিকে বামনা থানা থেকে মাত্র ১৫০ গজ দূরে উপজেলার সদর রোডে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলা সদর রোডে মো: মতিন হাওলাদার ওরফে রুটি মতির ছেলে সোহেল হাওলাদার (২৫) প্রকাশ্যে দেশীয় দা দিয়ে কোপানোর চেষ্টা করেন মো: হাসিব (২১) নামের আরেক যুবককে। এ ঘটনায় বামনা থানা পুলিশ তাৎক্ষণিকভাবে হামলাকারীকে আটক করে। ঘটনাস্থল থেকে একটি ধারালো দেশীয় দা উদ্ধার করা হয়। হামলার শিকার মো: হাসিব জানায়, হামলাকারী সোহেল হাওলাদারের সঙ্গে বিকাল ৫ টার দিকে বাক-বিতণ্ডা হয় তার। এ সময় দুজনে উত্তেজিত হলে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে দুজনে স্থান ত্যাগ করে বাড়িতে চলে যান। ঘটনার আধাঘণ্টা পরে হাসিব বামনা সদর রোডে মসজিদের কাছে আসলে হামলাকারী সোহেল একটি দেশীয় ধারালো দা দিয়ে প্রকাশ্যে তার ওপর হামলা করে। এ সময় তিনি পালিয়ে প্রাণে বেঁচে যান। এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাসুদুজ্জামান বলেন, বামনায় কোনো নয়ন বন্ডের জন্ম হতে দেয়া যাবে না। পুলিশ এ ঘটনায় দ্রুত হামলাকারীকে আটক করেছে। এ ঘটনায় রাতেই মামলা নিয়ে আসামিকে জেল হাজতে পাঠানো হবে বলেও জানাগেছে।




Archives

Image
দেশজুড়ে তীব্র লোডশেডিং, ভ্যাপসা গরম, অস্বস্তিতে মানুষ!
Image
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, পিটিয়ে মেরে ফেলার অভিযোগ স্বামীর
Image
বরিশালে মহাসড়কের পাশের অবৈধ ভবন অপসারণের কাজ শুরু
Image
বরিশালে ডেঙ্গু দমনে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
Image
নিয়মিত অফিসে আসেন না প্রকৌশলী, বরিশালে সওজ’র অফিস সামলান সিকিউরিটি গার্ড!