Current Bangladesh Time
শনিবার সেপ্টেম্বর ২৬, ২০২৬ ২:৪৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ফের বিয়ে করছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি 
Wednesday July 28, 2021 , 6:56 pm
Print this E-mail this

বিচ্ছেদ কখনো মধুরও হয়, ন্যান্সি বলেন, ঘটনা সত্যি, এখানে লুকোচুরির কিছু নেই

ফের বিয়ে করছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বিয়ে করতে যাচ্ছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। দ্রুতই বিয়ে করবেন তিনি। বুধবার দুপুরে এক ফেসবুক স্ট্যটাসে ন্যান্সি লেখেন, সংসার জীবনে বিচ্ছেদ মানেই মানসিক নিপীড়ন, পরিবারের দূর সম্পর্কের আত্মীয়দের টিপ্পনি, সমাজের নোংরা কথা-ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্ত নিজের ওপর ভরসা থাকলে এই কঠিন সময়টাও সহজ হয়ে যায়। আমার বেলায় তাই হয়েছে। দুটো মানুষ একে অপরের বিরক্তির কারণ না হয়ে বরং সম্মানের সঙ্গে আলাদা হয়ে যাওয়াই শ্রেয়। নতুন পথে যাত্রা শুরু করলাম। তাই বলি, বিচ্ছেদ কখনো মধুরও হয়। ন্যান্সি বলেন, ঘটনা সত্যি। এখানে লুকোচুরির কিছু নেই। জায়েদ ও আমার মিউচুয়ালি বিচ্ছেদ হয়ে গেছে। যদিও ঘটা করে দিন তারিখ ঘোষণা দেয়ার কিছু নেই। এদিকে আবার নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন ন্যান্সি। খুব দ্রুতই বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। এ বিষয়ে ন্যান্সি বলেন, জীবন থেমে থাকে না। নতুন জীবন শুরু করবো, এটা ফাইনাল। তবে দিন-তারিখ পরে জানাবো। তবে অনুষ্ঠান করলে অবশ্যই দাওয়াত পাবেন। এমনিতেও আমার কখনও বউ সাজা হয়নি। হাতে মেহেদী লাগাইনি। এটা আমার একটা অপূর্ণ শখও বলতে পারেন। আমি চাই এবার আনুষ্ঠানিকভাবে শুভ কাজটা সারতে।




Archives

Image
বরিশালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
Image
প্রাথমিক অনুমোদন পেল বিকাশ-রবিসহ চার ডিজিটাল ব্যাংক
Image
বরিশালে চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে
Image
এতিম শিশুর শিক্ষা সফর ও খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
Image
মোমেন সিকদার বিএনপির কেউ নন