Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ১৬, ২০২৬ ৮:২৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের নাজিরপুরে ভাতিজার হাত ধরে পালালেন চাচি 
Saturday January 25, 2025 , 5:19 pm
Print this E-mail this

নগদ টাকা ও স্বর্ণালংকার এবং চার বছরের একটি কন্যা সন্তান নিয়ে উধাও

পিরোজপুরের নাজিরপুরে ভাতিজার হাত ধরে পালালেন চাচি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের নাজিরপুরে এক সন্তানের জননীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে রায়হান হাওলাদারের (৩০) বিরুদ্ধে। জানা গেছে, সম্পর্কে তারা চাচি-ভাতিজা হন। দীর্ঘদিন প্রেমের পর গত শনিবার (জানুয়ারি ১৭) গভীর রাতে তারা উধাও হয়ে যান বলে জানিয়েছেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে এরইমধ্যে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (জানুয়ারি ১৯) স্বামী সুমন খান নাজিরপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় ছয় বছর আগে ভুক্তভোগী নারীর সঙ্গে বিয়ে হয় সুমন খানের। বিয়ের দুই মাস পরে চাকরিতে চলে যান সুমন। এ সুযোগে ভাতিজার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন তার স্ত্রী। বিষয়টি জানাজানি হলে সুমনের পরিবার থেকে রায়হানকে ও তার স্ত্রীকে সতর্ক করা হয়। কিন্তু তাতে তিনি সাড়া না দিয়ে স্বামীর নগদ টাকা ও স্বর্ণালংকার এবং চার বছরের একটি কন্যা সন্তান নিয়ে রায়হানের সঙ্গে পালিয়ে যান। সুমন খান বলেন, ঘটনার দিন নগদ প্রায় আড়াই লাখ টাকা ও স্বর্ণালংকার এবং আমার কন্যা সন্তানকে নিয়ে আমার ভাতিজার সঙ্গেই পালিয়েছেন আমার স্ত্রী। এই কষ্টের কথা কার কাছে বলব। নারীর বাবার মুঠোফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করে নাজিরপুর থানার এএসআই আব্দুল মজিদ জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




Archives

Image
বরিশালে কারখানা খুলে দেওয়া ও বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
Image
তিন বছর পর সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল
Image
বরিশালে ভাড়া বাসায় মিলল আইনজীবী সহকারীর রক্তাক্ত মরদেহ
Image
পিরোজপুরের কাউখালীতে বিশেষ অভিযান : কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার
Image
বরিশাল কাউনিয়া থানার মাদকবিরোধী অভিযানে ১৫ দিনে ২২ জন আটক, ১১৫৭ দিনের কারাদণ্ড