Current Bangladesh Time
শনিবার সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৬:২৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » “পান্তাভাতের ইংরেজি কী”? – আহমেদ মুন্না 
Thursday April 15, 2021 , 12:10 pm
Print this E-mail this

“পান্তাভাতের ইংরেজি কী”? – আহমেদ মুন্না


“পান্তাভাতের ইংরেজি কী”?
★______আহমেদ মুন্না।
পহেলা বৈশাখ লইয়া তুমি,
সাজিলে সঙ, করিলে ঢং!
নাচিলে-গাহিলে-লাফালাফি,
বাঙালি সাজিতে মাতামাতি!
একদিনের বাঙালি বলতো দেখি?
পান্তাভাতের ইংরেজি হইবে কী?
ওহে কবি, এইসব বলিস না ছিঃ!
জানিবো কেমনে, নিত্য খাই নাকি?
তবে একদিন কেন এ আয়োজন?
কী দরকার জানার; কর ভোজন!
দশদিন পরে বলিতে কি পারিবে?
বাংলা মাসের তারিখ কত হইবে?
কিছুদিন পর বলিতে কি পারিবে?
বাংলা মাসের নামটা কী হইবে?
একদিনের বাঙালি সাজো অতি,
ঠিক নাই দেখি তোমার মতিগতি!
মঙ্গল শোভাযাত্রায় হয় কি মঙ্গল?
অন্তরে যদি থাকে বিরাট জঙ্গল!
মা ইলিশ খাইয়া করো সাবাড়!
অতিবাঙালি তুমি সাজো আবার!
কবি ব্যাটা তুই উন্মাদ একটা,
বানানো উচিত পিটাইয়া চ্যাপটা!
বাঙালির আবেগে লাগাইলে হাত,
গণধোলাই খাবি থাকবেনা দাঁত!
আচ্ছা দাদো মোরে মারো-কাটো,
তবুও তোমার ইতিহাসটা ঘাঁটো!
ইংরেজি চরণে বাঁধো বাংলার রাখী!
বৈশাখ ডাকিয়া আনো কালবৈশাখী!
_____________________
ছড়াঃ “পান্তাভাতের ইংরেজি কী”?
কবিঃ আরিফ আহমেদ মুন্না।
লেখাঃ পহেলা বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ।
ইংরেজিঃ ১৪ এপ্রিল, ২০১৮ খ্রিস্টাব্দ।




Archives

Image
বরিশালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
Image
প্রাথমিক অনুমোদন পেল বিকাশ-রবিসহ চার ডিজিটাল ব্যাংক
Image
বরিশালে চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে
Image
এতিম শিশুর শিক্ষা সফর ও খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
Image
মোমেন সিকদার বিএনপির কেউ নন