Current Bangladesh Time
শনিবার জুলাই ১৮, ২০২৬ ৪:১৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পদ ফিরে পেলেন বিএনপি নেত্রী বিলকিস জাহান শিরিন 
Saturday November 22, 2025 , 6:17 pm
Print this E-mail this

সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) হিসেবে বহাল থাকবেন

পদ ফিরে পেলেন বিএনপি নেত্রী বিলকিস জাহান শিরিন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ২০২৪ সালের আগস্ট মাসে দলের সব পদ থেকে বহিষ্কার হওয়া বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনের পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১১ আগস্ট ২০২৪ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অ্যাড. বিলকিস জাহান শিরিনের দলীয় সব পদ স্থগিত করা হয়েছিল। আজ ২২ নভেম্বর ২০২৫ তারিখে তার সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। এতে আরো জানানো হয়, অ্যাড. বিলকিস জাহান শিরিন এখন থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) হিসেবে বহাল থাকবেন।




Archives

Image
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা
Image
বরিশালে ডিবির অভিযান, ২০০ পিস ইয়াবাসহ তরুণী আটক
Image
‘বিদায় পৃথিবী’ লিখে গ্রীন টিভির সাংবাদিক সাকিনের আত্মহত্যা
Image
বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি যশোর থেকে আটক
Image
বরিশালে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১