Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ২০, ২০২৬ ১২:১২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পটুয়াখালীতে এক আ’লীগ নেতাকে নগ্ন করে পেটালেন ছাত্রলীগ নেতাকর্মীরা 
Monday December 2, 2019 , 1:16 pm
Print this E-mail this

পটুয়াখালীতে এক আ’লীগ নেতাকে নগ্ন করে পেটালেন ছাত্রলীগ নেতাকর্মীরা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীর বাউফলে মজিবর সিকদার (৫৫) নামে আওয়ামী লীগের এক নেতাকে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ছাত্রলীগ নেতাকর্মীরা মারধর করেছেন। রাত সাড়ে ৭টার দিকে বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের বিরপাশা গ্রামে ঘটে এ ঘটনা। মজিবর সিকদার কনকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক। বর্তমানে মজিবর সিকদার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। মজিবর সিকদার অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে বলেন, আমার এক নাতিকে আমি আগাইয়া দিতে গিয়েছিলাম। এমন সময়ে কনকদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিজান কাজীসহ আরও ৭-৮ জন ছেলে পূর্ব বিরোধের জের ধরে আমার ওপর হামলা চালায়। আমাকে দিগম্বর করে মারধর করে। এ বিষয়ে ছাত্রলীগ নেতা সিজান কাজী বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না। তবে শুনেছি মজিবর সিকদার অনৈতিক কাজ করার সময় তাকে উলঙ্গ অবস্থায় আটক করে স্থানীয়রা। পরে স্থানীয়রা তাকে করে থাকতে পারে, এর বেশি কিছু আমার জানা নেই। এ বিষয়ে বাউফল থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।




Archives

Image
অপ্রতিম হত্যা : সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩
Image
সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যুর কারণ জানতে শ্বেতপত্র প্রকাশের দাবি এমপি সরোয়ারের
Image
জরুরি বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি
Image
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
Image
কাঠালিয়ায় অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি