Current Bangladesh Time
শনিবার সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৭:৫৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পচনধরা ____________°ওবায়দুল হক 
Saturday March 13, 2021 , 1:08 am
Print this E-mail this

পচনধরা ____________°ওবায়দুল হক


পচনধরা
____________°ওবায়দুল হক
কু-কালচারে অলিগলি
উল্লুকে কয় বেশ,
গাছের ফলটা, তেঁতুল মাল্টা
পাঁকার আগেই শেষ!
আগের দিনে সবাই মিলে
এক হাড়িতে খানা,
এক উঠোনে আদর শাসন
ভুল করিতেই মানা।
থানা সে-তো দূরের কথা
পঞ্চায়েতের ভয়,
গুরুভক্তি বিনয় গুণে
আদর্শলিপি জয়।
দিন বদলের হাওয়ায় দুলে
লাজলজ্জা শেষ,
ভেঙচি বদন মদন সাজে
চামচিকাছাট কেশ।
ছোট্ট হাঁড়ির রান্না চেটে
কুট্টি ঘরে বাস,
বেপরোয়া মোবাইলছানা
বাপ-মা’র শাবাশ।
একান্নবর্তী পরিবারের
আত্মাগুলো কই,
নৈতিকতার পচনধরা
কেমন করে সই!
১২ মার্চ ২০২১ খ্রিঃ|| বরিশাল




Archives

Image
বরিশালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
Image
প্রাথমিক অনুমোদন পেল বিকাশ-রবিসহ চার ডিজিটাল ব্যাংক
Image
বরিশালে চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে
Image
এতিম শিশুর শিক্ষা সফর ও খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
Image
মোমেন সিকদার বিএনপির কেউ নন