Current Bangladesh Time
শনিবার সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৬:৪২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ন্যান্সিকে সবাই গানের শিল্পী হিসেবেই চেনেন, এবার তাকে পাওয়া যাবে আরজে হিসেবে 
Sunday March 1, 2020 , 9:27 pm
Print this E-mail this

বাংলাদেশের রেডিও ক্যাপিটাল এফএম ৯৪.৮’র সঙ্গে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন গানের এই শিল্পী

ন্যান্সিকে সবাই গানের শিল্পী হিসেবেই চেনেন, এবার তাকে পাওয়া যাবে আরজে হিসেবে


মুক্তখবর বিনোদন ডেস্ক : নাজমুন মুনিরা ন্যান্সিকে সবাই গানের শিল্পী হিসেবেই চেনেন। এবার তাকে পাওয়া যাবে আরজে হিসেবে। গত শনিবার বাংলাদেশের রেডিও ক্যাপিটাল এফএম ৯৪.৮’র সঙ্গে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন গানের এই শিল্পী। এ সময় উপস্থিত ছিলেন ক্যাপিটাল এফএম’র সেলস হেড শুভেন্দু সাহা, নাফিজ রেদওয়ান শান্ত, আরজে জাহান অরণ্য প্রমুখ। ন্যান্সি বলেন, ‘আমি গানের মানুষ। খুব একটা কথা বলা হয় না। কিন্তু এবার কথা বলার কাজই করতে হচ্ছে। রেডিও ক্যাপিটাল আমাকে যখন এই অনুষ্ঠানটি করার প্রস্তাব দেয়, আমি প্রথমে কিছুটা চিন্তায় পড়ে যাই। প্রথমে অনেকটা দ্বিধার মধ্যে ছিলাম, আমি কি পারবো? পরবর্তীতে অনুষ্ঠান সম্পর্কে জেনে, বেশ ভালো লাগলো এবং তাদের হ্যাঁ বলে দিলাম। আশা করি, অনুষ্ঠানটি শ্রোতাদের ভালো লাগবে।’ ন্যান্সির অংশগ্রহণে ক্যাপিটাল এফএম’র অনুষ্ঠানটির নাম ‘লাইভ উইথ ন্যান্সি’। এটি প্রচার হবে প্রতি শনিবার রাত ৯টায়।




Archives

Image
বরিশালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
Image
প্রাথমিক অনুমোদন পেল বিকাশ-রবিসহ চার ডিজিটাল ব্যাংক
Image
বরিশালে চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে
Image
এতিম শিশুর শিক্ষা সফর ও খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
Image
মোমেন সিকদার বিএনপির কেউ নন