Current Bangladesh Time
শুক্রবার সেপ্টেম্বর ২৫, ২০২৬ ৮:২১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত অভিনেতা ও সাংসদ আসাদুজ্জামান নূর 
Monday January 17, 2022 , 12:38 pm
Print this E-mail this

নূর সাহেবের শারীরিক অবস্থা বেশ ভালো, তার মধ্যে কোনো জটিলতা প্রকাশ পায়নি-গোলাম কুদ্দুছ

দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত অভিনেতা ও সাংসদ আসাদুজ্জামান নূর


মুক্তখবর বিনোদন ডেস্ক : দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেতা ও সাংসদ আসাদুজ্জামান নূর। রোববার (১৬ জানুয়ারি) তার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। সোমবার (১৭ জানুয়ারি) সকালে তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।মূলত জাতীয় সংসদ অধিবেশনে যোগদানের জন্য নূর নমুনা জমা দেন। এরপর তার ফল পজিটিভ এলে সঙ্গে সঙ্গে তিনি বাসায় চলে যান। এরপর আজ তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, নূর সাহেবের শারীরিক অবস্থা বেশ ভালো। তার মধ্যে কোনো জটিলতা প্রকাশ পায়নি।এরপরও বাড়তি সতর্কতার জন্য তিনি আজ সকালে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে ২০২০ সালের ডিসেম্বরে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিলেন আসাদুজ্জামান নূর। সেসময়েও হাসপাতালে ভর্তি হতে হয়েছিলো তাকে।




Archives

Image
বরিশালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
Image
প্রাথমিক অনুমোদন পেল বিকাশ-রবিসহ চার ডিজিটাল ব্যাংক
Image
বরিশালে চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে
Image
এতিম শিশুর শিক্ষা সফর ও খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
Image
মোমেন সিকদার বিএনপির কেউ নন