Current Bangladesh Time
শনিবার সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৪:১৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দূরে রই _________ওবায়দুল হক 
Saturday June 26, 2021 , 5:36 am
Print this E-mail this

দূরে রই _________ওবায়দুল হক


দূরে রই
_________ওবায়দুল হক
কলঙ্ক কালি মেখোনা গায়ে
ভুলে যাও, দূরে যাও,
সুখ বিয়োগের নাবিক ছেড়ে
ব্যাথাহীন খুঁজে নাও!
আমার বাহির হাসির মেলা
ভেতর আর্তনাদ,
মনের আকাশ শূন্য হবে
হারালে মেঘলা ছাদ!
জানি ভীষণ ভালোবাসো
আমি যোগ্য নই,
কষ্টে ঝড়া রক্তক্ষরণ
দূরে সরে রই!
সোনালি বাসর মায়াবী আদর
কল্পকথার ঘর,
করুণা শেষে আবেগ ভুলে
করবে জানি পর!
ছন্দবিহীন কাব্যপাতায়
এলোমেলো সংসার,
চাইনা আবার লজ্জিত হই
সুখ চাহিয়া ধার!
হা-হুতাসে বুকের খাঁচা
বন্যাজলে আঁখি,
বড্ড ভালোবাসি তোমায়
সরে যাও সুখ পাখি!




Archives

Image
বরিশালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
Image
প্রাথমিক অনুমোদন পেল বিকাশ-রবিসহ চার ডিজিটাল ব্যাংক
Image
বরিশালে চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে
Image
এতিম শিশুর শিক্ষা সফর ও খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
Image
মোমেন সিকদার বিএনপির কেউ নন