Current Bangladesh Time
বৃহস্পতিবার জুলাই ৩০, ২০২৬ ৮:৪৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দুঃসময়ে পরীমনির উপকার কোনোদিন ভুলবো না : ভুলু বারী 
Monday July 5, 2021 , 8:23 pm
Print this E-mail this

করোনাকালে পরিবারের লোকজনের খবর নিতেই পারি-জাস্ট এটুকুই : পরীমনি

দুঃসময়ে পরীমনির উপকার কোনোদিন ভুলবো না : ভুলু বারী


মুক্তখবর বিনোদন ডেস্ক : পরীমনি, ঢালিউডের জনপ্রিয় এক অভিনেত্রীর নাম। রুপালি পর্দার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে সুনাম রয়েছে গ্ল্যামার-গার্ল খ্যাত এ তারকার। বিভিন্ন সময় অনাথ শিশুদের পাশে দাঁড়ানো, অসচ্ছল শিল্পীদের নীরবে সহযোগিতা কিংবা তাদের জন্য এফডিসিতে কোরবানি দিতে দেখা গেছে পরীমনিকে। এরই ধারাবাহিকতায় এবার তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন করোনাকালে কাজের অভাবে অসহায় অবস্থায় দিন কাটানো অভিনেত্রী ভুলু বারীর দিকে। সম্প্রতি দেশের কয়েকটি গণমাধ্যমকে ভুলু বারীর জীবন নিয়ে মানবিক প্রতিবেদন প্রকাশ হয়। মর্মস্পর্শী এই প্রতিবেদন পরীমনির নজরে এলে তিনি ভুলু বারীর সঙ্গে যোগাযোগ করেন। ভুলু বারী বিষয়টি উল্লেখ করে গণমাধ্যমকে বলেন, পরীমনি আমাকে ফোন করেছে-প্রথমে ভাবতেই পারিনি! আমি অবাক হয়েছি! আমার খোঁজখবর জানতে চাইলো; বললাম। এরপর দেখি আমার বিকাশে দশ হাজার টাকা পাঠিয়ে দিয়েছে। বললো প্রয়োজন হলে আমি যেন ফোন দেই। তিনি আরো বলেন, ‘রানা প্লাজা’য় আমি পরীমনির সঙ্গে অভিনয় করেছি। প্রতি বছর এফডিসিতে সে কোরবানি দেয়। আমাদের জন্য সুযোগ পেলেই কিছু করে। এই দুঃসময়ে তার উপকার কোনোদিন ভুলবো না। তার জন্য অনেক দোয়া রইলো। করোনার এই সময়ে অন্তত দু’মুঠো খাবারের জন্য কারো কাছে হাত পাততে হবে না। বিষয়টি জানতে চাইলে পরীমনি এড়িয়ে যান। বলেন, এফডিসি আমার পরিবার। করোনাকালে পরিবারের লোকজনের খবর নিতেই পারি-জাস্ট এটুকুই।




Archives

Image
বরিশালে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা
Image
বরিশালে ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত
Image
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : বরিশালে তথ্যমন্ত্রী
Image
ঝালকাঠিতে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
Image
বরিশালে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ধস, তদন্তে দুই টিম