Current Bangladesh Time
শনিবার সেপ্টেম্বর ২৬, ২০২৬ ১১:৪৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ‘তিনি’ – কামরুন নাহার মুন্নী 
Thursday November 5, 2020 , 8:41 am
Print this E-mail this

‘তিনি’ – কামরুন নাহার মুন্নী


‘তিনি’
– কামরুন নাহার মুন্নী
হরহামেশাই ব্যস্ত ‘তিনি’
সময় হাতে কম,
একটু তার ফুসরত নেই
ফেলতে পারেন দম।
ঘরে,বাইরে,হাট,বাজারে
এক নামেতেই জানে,
সালিশ কিংবা বিচার সভায়
সবাই তাঁকে মানে।
বক্তৃতাতে বাকপটু খুব
বলেন নীতির কথা,
পরের জমির দখল নিতে
ছোটেন যথা তথা।
টেন্ডারে কী তদবিরে
সবখানেতেই আছেন,
নিজের হিস্যা বুঝে নিয়ে
তবেই ‘তিনি’ বাঁচেন।
ধর্ম নামের বর্ম পরে
সবাইকে তা দেখান,
রাতদুপুরে নিয়ম করে
করেন মদ্যপান।
দুঃখীজনের দুঃখ দেখে
চোখের পানি ফেলেন,
সুযোগ পেলে আর্তজনের
প্রাপ্যটাকে গেলেন।
ভোটের হাওয়া বইলে ‘তিনি’
নেতা হবার আশে,
আঠার মতো থাকেন লেগে
বড় নেতার পাশে।
মনোনয়ন পেতেই হবে
এই হল তাঁর বাজি,
পারলে সিটে বসে পড়েন
সুযোগ পেলে আজই।
এমন ‘তিনি’ চিরদিনই
থাকেন বারো মাস,
‘তিনি’র জ্বালায় জীবনটা যায়
উঠছে নাভিশ্বাস!




Archives

Image
বরিশালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
Image
প্রাথমিক অনুমোদন পেল বিকাশ-রবিসহ চার ডিজিটাল ব্যাংক
Image
বরিশালে চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে
Image
এতিম শিশুর শিক্ষা সফর ও খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
Image
মোমেন সিকদার বিএনপির কেউ নন