Current Bangladesh Time
শনিবার সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৬:২৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » তারকা দম্পতি সেলিম-রোজী দম্পতি করোনায় আক্রান্ত 
Wednesday April 7, 2021 , 7:22 pm
Print this E-mail this

নিয়ম মেনে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকবেন, কীভাবে করোনায় আক্রান্ত হয়েছেন, তা বুঝতে পারছেন না

তারকা দম্পতি সেলিম-রোজী দম্পতি করোনায় আক্রান্ত


মুক্তখবর বিনোদন ডেস্ক : তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (৭ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন শহীদুজ্জামান সেলিম। তিনি জানান, গত মাসের শেষের দিকে কিছুটা জ্বর, ঠান্ডা ও হাচি-কাঁশি ছিল অভিনেত্রী রোজী সিদ্দিকীর। এরপর ১ এপ্রিল কিছুটা অসুস্থতা অনুভব করেন শহীদুজ্জামান সেলিম। অসুস্থতা বাড়তে থাকলে পরের দিন তারা দু’জনেই নমুনা পরীক্ষা করান। ফলাফল পজিটিভ আসে দু’জনেরই। শহীদুজ্জামান সেলিম বলেন, ডাক্তার বলেছেন, বাসায় বসে ঠিকমতো প্রয়োজনীয় ওষুধ সেবন করলেই হবে। এর মধ্যে যদি কোনো জটিলতা দেখা দেয়, তাহলে জরুরি ভিত্তিতে হাসপাতালে যেতে হবে। এ নিয়ে চিন্তা করতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি স্বাভাবিক খাবার ও প্রোটিন বেশি খেতে বলেছেন। তিনি জানান, এখন তার তেমন কোনো শারীরিক জটিলতা নেই। হালকা শরীর দুর্বল। তবে সুস্থ হওয়ার পথে। নিয়ম মেনে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকবেন। শুটিং বা ব্যক্তিগত কোনো কাজে গেলে তিনি সবসময় স্বাস্থ্যবিধি মেনে চলেন। কীভাবে করোনায় আক্রান্ত হয়েছেন, তা বুঝতে পারছেন না।




Archives

Image
বরিশালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
Image
প্রাথমিক অনুমোদন পেল বিকাশ-রবিসহ চার ডিজিটাল ব্যাংক
Image
বরিশালে চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে
Image
এতিম শিশুর শিক্ষা সফর ও খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
Image
মোমেন সিকদার বিএনপির কেউ নন