Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ২০, ২০২৬ ৪:৫৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে সৌরভ গাঙ্গুলি 
Tuesday December 28, 2021 , 10:50 am
Print this E-mail this

চলতি বছরের শুরুতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সৌরভ

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে সৌরভ গাঙ্গুলি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : করোনা আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। খবরটি জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই। আপাতত হাসপাতালে আছেন তিনি। সোমবার (২৭ ডিসেম্বর) সকালে প্রথম পরীক্ষায় সৌরভের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর দ্বিতীয় পরীক্ষায়ও একই ফল আসে। তবে সৌরভ আক্রান্ত হলেও তার স্ত্রী ডোনা ও মেয়ে সানার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। মৃদু উপসর্গ হলেও শরীরে অস্বস্তি অনুভব করায় পরীক্ষা করিয়েছিলেন সৌরভ। চলতি বছরের শুরুতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সৌরভ। তখন বেশ ভুগতে হয়েছে তাকে। হাসপাতালে থাকতে হয়েছিল পাঁচ দিন। অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে স্টেন্ট বসাতে হয়েছিল। পাঁচ দিন হাসপাতালে থাকার পরে বাড়ি ফেরেন। কয়েক দিন পর আবারও হাসপাতালে ভর্তি হয় তাকে। এরপর পুরো দমে কাজ শুরু করেন সৌরভ। আইপিএলের বিভিন্ন ম্যাচ ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে মাঠে হাজির ছিলেন তিনি। সম্প্রতি বিরাট কোহলির সঙ্গে বিতর্কে জড়ান সৌরভ। এর মধ্যেই আক্রান্ত হলেন করোনায়।




Archives

Image
অপ্রতিম হত্যা : সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩
Image
সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যুর কারণ জানতে শ্বেতপত্র প্রকাশের দাবি এমপি সরোয়ারের
Image
জরুরি বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি
Image
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
Image
কাঠালিয়ায় অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি