Current Bangladesh Time
বৃহস্পতিবার জুলাই ৩০, ২০২৬ ৯:০২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » এবার নিজের মনের কথা জানালেন মিথিলা 
Monday June 8, 2020 , 1:36 pm
Print this E-mail this

৪ জুন রাতে হলুদ শাড়ি পড়া একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন মিথিলা

এবার নিজের মনের কথা জানালেন মিথিলা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : রাফিয়াত রশিদ মিথিলা, অভিনয়ের বাহিরেও সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ এ অভিনেত্রী। নিজের বিভিন্ন কর্মকাণ্ডের কাজ ভক্তদের জানান দিয়ে থাকেন তিনি। আর এবারো এর ব্যাতিক্রম কিছু হলো না! ৪ জুন রাতে হলুদ শাড়ি পড়া একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন মিথিলা। আর এই ছবির ক্যাপশন হিসেবে লিখেছেন একটি কবিতা। নিজের মনের কথাগুলো তুলে ধরেছেন কবিতায়। কবিতার লাইনগুলোতে খুঁজে পাওয়া যায় অন্যরকম এক মনস্তত্ব। সব বাঁধা মাড়িয়ে কীভাবে জিততে হয় কবিতায় সেই স্বপ্নই বুনেছেন মিথিলা।

মিথিলা লিখেছেন : –

হলুদ শাড়ি সবুজ বনে,

হাঁটছি কেবল উদাস মনে,

রাক্ষুসে চোখ গিলছে জানি,

রাখবে আমায় নিয়ন্ত্রণে।

ভাবছে আমি ত্রস্ত পায়ে,

পালিয়ে যাবো শংকা মেনে,

অট্টহাসি করবে তাড়া,

ধরবে এবার আঁচল টেনে।

কিন্তু এবার করবো হনন,

রুখবো তোদের ইতর খেলা,

আঁচল ছেড়ে চুল এলিয়ে,

এবার আমার জেতার পালা।




Archives

Image
বরিশালে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা
Image
বরিশালে ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত
Image
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : বরিশালে তথ্যমন্ত্রী
Image
ঝালকাঠিতে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
Image
বরিশালে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ধস, তদন্তে দুই টিম