Current Bangladesh Time
শনিবার সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৩:০৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » অজানা – গাজী সাইফ জামান 
Friday June 19, 2020 , 12:17 pm
Print this E-mail this

অজানা – গাজী সাইফ জামান


অজানা
– গাজী সাইফ জামান

যতদূর চোখ যায়
তার চেয়েও বেশি দূর-দিগন্ত পেরিয়ে
বিষণ্নতার মেঘ ছড়িয়েছে
মলিনতার চাদর।

শক্ত পাথরে বসে থাকা লোকটির দৃষ্টিতে যেনো কেউ নেই,
কিছু নেই।
তাকিয়ে থাকার উদ্দেশ্য ভূমিতে নয়, স্পষ্ট কোনো লক্ষ্যও অনুপস্থিত মনে হয়!

তটরেখায় মানুষের কোলাহল, আশঙ্কিত জনপদ।
বাতাসের শন শন শব্দ ছাড়িয়ে মেঘের বিরামহীন গর্জন,
ক্ষণে ক্ষণে বৈদ্যুতিক ঝিলিক আর বিকট আওয়াজ ভয়ঙ্কর বিপদের সঙ্কেত ছড়ায়।
তবুও, লোকটির যেনো কোনো কিছুতেই কোনো ভ্রুক্ষেপ নেই।

কী তার ভাব, কী তার ভাবনা,
কী তার আশা, কী তার নিরাশা,
কী তার কথা কিংবা কী তার ব্যথা?

কাছের শক্ত পাথরটির মত
অন্য কেউও তা জানে না,
হয়তো কোনদিন জানবেও না।




Archives

Image
বরিশালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
Image
প্রাথমিক অনুমোদন পেল বিকাশ-রবিসহ চার ডিজিটাল ব্যাংক
Image
বরিশালে চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে
Image
এতিম শিশুর শিক্ষা সফর ও খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
Image
মোমেন সিকদার বিএনপির কেউ নন