Current Bangladesh Time
শুক্রবার সেপ্টেম্বর ২৫, ২০২৬ ১০:৪৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভোলায় ১০ হাজার ইয়াবাসহ আটক দুই 
Thursday July 13, 2023 , 4:39 pm
Print this E-mail this

আটক দু’জনকে ভোলা সদর মডেল থানায় সোপর্দ

ভোলায় ১০ হাজার ইয়াবাসহ আটক দুই


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভোলায় মাদক পরিবহনের সময় ১০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদককারবারিকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল। গতকাল বুধবার মধ্যরাতে জেলা সদরের বাংলাবাজার থেকে এ মাদক জব্দ করা হয়। আটকরা হল-নোয়াখালীর সেনবাগ থানার রাজারাম গ্রামের ইউনুস (৪৪) ও চট্টগ্রামের ফয়েজ লেক এলাকার বাসিন্দা আসমা (৩১)। ইয়াবা ছাড়াও তাদের কাছ থেকে ২শ গ্রাম গাঁজা ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। কোস্টগার্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি টিম ভোলা-চরফ্যাশন সড়কের বাংলাবাজারে অভিযান চালায়। এ সময় একটি অটোরিকশার গতিবিধি সন্দেহ হলে সেটি আটক করা হয়। পরে অটোরিকশায় তল্লাশি চালিয়ে ২টি ব্যাগের ভেতরে অভিনব কায়দায় হটপটের বাটিতে থাকা ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসব মাদক তেঁতুলিয়া নদী দিয়ে নোয়াখালীতে নিয়ে যাচ্ছিল মাদককারবারিরা। আটক দু’জনকে ভোলা সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।




Archives

Image
প্রাথমিক অনুমোদন পেল বিকাশ-রবিসহ চার ডিজিটাল ব্যাংক
Image
বরিশালে চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে
Image
এতিম শিশুর শিক্ষা সফর ও খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
Image
মোমেন সিকদার বিএনপির কেউ নন
Image
বরিশাল শেবাচিম হাসপাতালের যাত্রী ছাউনি দখল করে ব্যবসা, বাড়ছে দুর্ভোগ