Current Bangladesh Time
শনিবার নভেম্বর ১৪, ২০২৬ ৯:২২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল গাবখান ইকোপার্কের সবুজ চত্বরে নবান্ন উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা 
Friday November 23, 2018 , 8:35 pm
Print this E-mail this

তুলে ধরা হবে আবহমান বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে, মোড়ক উন্মোচন করা হবে প্রকাশিত ভাঁজ পত্রিকার

বরিশাল গাবখান ইকোপার্কের সবুজ চত্বরে নবান্ন উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : “পরিবর্তন চাই” ঝালকাঠি শাখার উদ্যোগে আগামী ১১ অগ্রহায়ণ ১৪২৫, ২৫ নভেম্বর ২০১৮ রবিবার গাবখান ইকোপার্কের সবুজ চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে-“নবান্ন উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা ১৪২৫”। বিকেল ৩টা থেকে শুরু করে সন্ধ্যা ৭ টা পর্যন্ত অনুষ্ঠিতব্য এই আয়োজনে উম্মুক্ত আলোচনা, চিত্রকর্ম ও বাঙালী খাবার পরিবেশনের মধ্য দিয়ে আবহমান বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরা হবে। মোড়ক উন্মোচন করা হবে প্রকাশিত ভাঁজ পত্রিকার। হেমন্তের কুয়াশাভেজা সন্ধ্যায় মশাল জ্বালিয়ে উপভোগ করা হবে সাংস্কৃতিক পরিবেশনা। আয়োজনে অংশ নেয়ার জন্যে রেজিষ্ট্রেশন ফি- জনপ্রতি ২০০/= (দুইশত টাকা), বিকাশ নম্বর (পার্সোনাল), অন্তু: ০১৭৩৯৮৪৯৪৩৯ ও সাব্বির: ০১৭৫৯৫১৭০১৮। রেজিস্ট্রেশনের শেষ সময়-২৪ নভেম্বর ২০১৮ (রাত ১০ টা পর্যন্ত)। তারুন্যমুখর এই আয়োজনে আন্তরিকভাবে সবাইকে আমন্ত্রন জানিয়েছেন, নবান্নীতা জাহান তানহা, জেলা সমন্বয়ক-“পরিবর্তন চাই”।




Archives

Image
প্রতিবাদের খেসারত : বরিশালে ফরম পূরণের দিনে বহিষ্কারের শিকার নার্সিং শিক্ষার্থী
Image
বরিশালে নিজেই বানিয়েছিলেন সাংবাদিকের কার্ড, আড়ালে করতেন মাদক ব্যবসা
Image
আলাদিনের আশ্চর্য প্রদীপটি হারিয়ে ফেলেছি : জুয়েল আইচ
Image
বাড়িতে আগুন-বিস্ফোরণের মামলার এজাহারে যা উল্লেখ করলেন এমপি নুসরাত
Image
বরিশালে ডিবি পুলিশের অভিযান, ৬ কেজি গাঁজাসহ ইকবাল আটক