Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ১৬, ২০২৬ ৮:৫২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ৩টি ট্রাক বোঝাই চিংড়ির রেনুসহ আটক ১৯ 
Friday March 2, 2018 , 5:49 pm
Print this E-mail this

নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলরুবা ইসলাম তাদের প্রত্যেককে ৩ হাজার টাকা করে মোট ৫৭ হাজার টাকা জরিমানা করেন

বরিশালে ৩টি ট্রাক বোঝাই চিংড়ির রেনুসহ আটক ১৯


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীর বাউফল থেকে বাগেরহাটে অবৈধভাবে পাঁচারকালে বরিশালে ৩টি ট্রাক বোঝাই ৯ লাখ ৬০ হাজার পিস বাগদা চিংড়ির রেনু পোনাসহ ১৯ জনকে আটক করেছে র‌্যাব। আজ সকালে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের নগরীর দপদপিয়া সেতুর টোলপ্লাজায় মৎস্য বিভাগের সহায়তায় এই অভিযান চালায় র‌্যাব-৮। পরে আটক ১৯ জনকে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলরুবা ইসলাম তাদের প্রত্যেককে ৩ হাজার টাকা করে মোট ৫৭ হাজার টাকা জরিমানা করেন। অপরদিকে, জব্দকৃত বাগদা চিংড়ির রেনু পোনা পটুয়াখালীর আন্দারমানিক নদীতে অবমুক্ত করা হয় বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাস। অর্থদন্ডপ্রাপ্তরা হলো মো. মাসুদ ফকির, মো. শহীদুল শেখ, মো. আব্দুল কাদের, মো. ওয়াদুদ শেখ, কবির হাওলাদার, মো. নাজমুল দাড়িয়াল, ইরান শেখ, মো. ফরহাদ, হুসাইন শেখ, মো. রাসেল গাজী, সোহাগ গাজী, শাকিল হাওলাদার, নিরব হাওলাদার, সোহাগ মাঝী, মো. মাসুদ গাজী সহ ১৯জন। র‌্যাব সূত্র জানায়, বাউফল থেকে বিপুল পরিমাণ বাগদা চিংড়ির রেনু পোন ট্রাক যোগে অন্যত্র পাঁচার করার হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এখবর পেয়ে র‌্যাব-৮ নগরীর দপদপিয়ার সেতুর টোল প্লাজায় চেকপোস্ট স্থাপন করে। সকালে সন্দেহভাজন ৩টি ট্রাক তল্লাশি করে ৯৬টি ব্যারেলে/পাত্রে বোঝাই বাগদা চিংড়ির ৯ লাখ ৬০ হাজার রেনু পোনাসহ ১৯ জনকে আটক করেন তারা।




Archives

Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
Image
পিরোজপুরের কাউখালীতে অস্বাস্থ্যকর ও পঁচা খাবার বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা
Image
প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালুর বিষয়টি ঘিরে উত্তপ্ত বরিশাল মডেল কলেজ
Image
বরিশাল বিএম কলেজের ছাত্রী নুসরাত জাহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার
Image
কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড