Current Bangladesh Time
রবিবার আগস্ট ১৬, ২০২৬ ৪:০৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে নৌ-পুলিশ ও মৎস বিভাগের যৌথ অভিযান : ৪০০ কেজি জাটকা জব্দ 
Friday February 23, 2024 , 6:19 pm
Print this E-mail this

সংশ্লিষ্ট ইউএনও এবং মৎস্য কর্মকর্তার অনুমতি নিয়ে অবৈধ মাছগুলো বিভিন্ন মাদ্রাসায় বিলি

বরিশালে নৌ-পুলিশ ও মৎস বিভাগের যৌথ অভিযান : ৪০০ কেজি জাটকা জব্দ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে নৌ-পুলিশ ও মৎস বিভাগের যৌথ অভিযানে চারশত কেজি জাটকা জব্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন বরিশাল অঞ্চলের নৌ-পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির। বৃহস্পতিবার (ফেব্রুয়ারি ২২) রাত সাড়ে ৯টায় বরিশাল সিএন্ডবি রোডে ঢাকা-বরিশাল মহাসড়কে অভিযান পরিচালনা হয়। জানা যায়, এক গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মৎস বিভাগ ও নৌ-পুলিশ ঢাকা বরিশাল মহাসড়কে রাত সাড়ে ৯টায় যৌথ অভিযান পরিচালনা করেন। এসময় তিনটি যাত্রীবাহি বাসে তল্লাসি করে মালিক বিহীন মোট ৪শ কেজি জাটকা জব্দ করা হয়। বরিশাল অঞ্চলের নৌ-পুলিশের পুলিশ সুপার কফিল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মৎস বিভাগ ও নৌ-পুলিশ নথুল্লাবাদ বিভিন্ন বাসে যৌথ অভিযান করে ৪শত কেজি ঝাটকা জব্দ করে। এসময় জব্দকৃত মাছের প্রকৃত মালিক না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে সংশ্লিষ্ট ইউএনও এবং মৎস্য কর্মকর্তার অনুমতি নিয়ে অবৈধ মাছগুলো বিভিন্ন মাদ্রাসায় বিলি করা হয়। তাদের এই “বিশেষ কম্বিং অপারেশন’২০২৪ অব্যাহত থাকবে বলে জানান তিনি।




Archives

Image
খালেদা জিয়া আপসহীনভাবে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন : সরোয়ার
Image
অবৈধ ড্রেজার পাইপ ভেঙে ফেলার নির্দেশ দিলেন বরিশাল কর্পোরেশনের সিটি প্রশাসক
Image
পিরোজপুরের কাউখালীতে যুবলীগের আহবায়ক অলোক গ্রেপ্তার
Image
বরিশালে শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা
Image
বরখাস্ত হলেন বিপ্লব, ইকবাল, সুদীপ, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা