Current Bangladesh Time
বৃহস্পতিবার মে ২১, ২০২৬ ১০:২১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে নিষিদ্ধ সংগঠনের প্রচারণা, গ্রেফতার ৩ 
Sunday July 6, 2025 , 6:57 pm
Print this E-mail this

আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ

বরিশালে নিষিদ্ধ সংগঠনের প্রচারণা, গ্রেফতার ৩


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের প্রচারণায় জড়িত থাকার অভিযোগে বরিশাল ও ঢাকায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতয়ালী মডেল থানা পুলিশ। বিএমপির মিডিয়া সেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (জুলাই ৫) রাত ৮টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহায়তায় রাজধানী ঢাকা থেকে কোতয়ালী মডেল থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি মোঃ সোহাগ হোসেন ওরফে আবির হাসান (৩৩)–কে গ্রেফতার করা হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতারকৃত সোহাগ সম্প্রতি নিষিদ্ধ সংগঠনের ব্যানারে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল নগরীর বিভিন্ন স্থানে পোস্টারিং করেন। পাশাপাশি, এসব কর্মকাণ্ড ভিডিও ধারণ ও সম্পাদনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। তার এই অপতৎপরতায় সহযোগিতা করেন ভিডিওগ্রাফার নয়ন ঘরামী (২৮) এবং পোস্টার ছাপানোর কাজে যুক্ত ছিলেন কালার ডট মিডিয়া প্রেসের মালিক মোঃ রেজাউল হক সুমন (৩৪)। সোহাগের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার (জুলাই ৬) নগরীর কালী বাড়ি রোড এলাকা থেকে নয়ন ঘরামী ও রেজাউল হক সুমনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ সংগঠনের হয়ে বিভিন্ন দিবস ও রাজনৈতিক কর্মসূচিতে পোস্টারিং ও অনলাইন প্রচারণা চালিয়ে আসছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, বরিশাল মহানগর আওয়ামী লীগের পলাতক নেতৃবৃন্দের ইন্ধন ও অর্থায়নে তারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে বিশাল আকৃতির ষাঁড় “জমিদার”
Image
পিরোজপুরের কাউখালীতে ভিজিএফ’র চাল বিতরণে অনিয়মের অভিযোগ
Image
ধর্ষণের পর শিশু রামিসাকে হত্যা, মরদেহ লুকাতেই মাথা বিচ্ছিন্ন
Image
বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৭ শিশু
Image
হঠাৎ বরিশাল নৌবন্দর পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান, অনুপস্থিত বহু কর্মী