Current Bangladesh Time
শুক্রবার মে ২২, ২০২৬ ১০:২১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দপ্তরে গিয়ে অনিয়ম পেলেন প্রতিমন্ত্রী, ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ 
Friday May 22, 2026 , 5:11 pm
Print this E-mail this

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিতি ও দেরিতে অফিসে আসার দায়ে

দপ্তরে গিয়ে অনিয়ম পেলেন প্রতিমন্ত্রী, ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিতি ও দেরিতে অফিসে আসার দায়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ও বিআইডব্লিউটিসির ১৬ কর্মকর্তা-কর্মচারীকে তাৎক্ষণিকভাবে স্ট্যান্ড রিলিজ ও বদলি করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান কর্তৃক বরিশাল ও ঢাকার বিভিন্ন সরকারি দপ্তরে আকস্মিক পরিদর্শনের পর এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। শুক্রবার (২২ মে) নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনুপস্থিতি ও দেরিতে অফিসে আসার অভিযোগে তাদের তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এমপি সম্প্রতি বরিশাল ও ঢাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কার্যালয় আকস্মিকভাবে পরিদর্শন করেন। পরিদর্শনের সময় কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে পূর্বানুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত পাওয়া যায়। এ ছাড়া অনেককে নির্ধারিত অফিস সময়ের পর কর্মস্থলে উপস্থিত হতে দেখা যায়। এ ঘটনায় প্রতিমন্ত্রী অসন্তোষ প্রকাশ করে দায়িত্বে অবহেলা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। প্রতিমন্ত্রীর নির্দেশনার পর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বরিশাল কার্যালয়ের ড্রেজিং বিভাগ থেকে ৯ জন, নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগ থেকে ২ জন, বন্দর ও পরিবহন বিভাগ থেকে ১ জন এবং হিসাব বিভাগ থেকে ১ জনসহ মোট ১৩ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ করা হয়। এ ছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরও ৩ কর্মকর্তা-কর্মচারীকে তাৎক্ষণিক বদলি করেছে। নৌপরিবহন প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থেকে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। একই সঙ্গে সরকারি দপ্তরে শৃঙ্খলা, জবাবদিহিতা ও সেবার মান নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।




Archives
Image
বরিশালে ডিবির মাদকবিরোধী অভিযানে শ্রমিকদল নেতার হামলা, পুলিশ কনস্টেবলকে কুপিয়ে জখম
Image
দপ্তরে গিয়ে অনিয়ম পেলেন প্রতিমন্ত্রী, ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ
Image
৬ বছর পর পরেশ সাগর মাঠে শুরু হচ্ছে বরিশাল বাণিজ্য মেলা
Image
বরিশালে তিনটি অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিল প্রশাসন
Image
বরিশালে তহশিলদারের নেওয়া ঘুষের লাখ টাকা ফেরত পেতে জেলা প্রশাসকের কাছে অভিযোগ