Current Bangladesh Time
বুধবার জুন ১০, ২০২৬ ১০:১৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ডিবির মাদকবিরোধী অভিযানে শ্রমিকদল নেতার হামলা, পুলিশ কনস্টেবলকে কুপিয়ে জখম 
Friday May 22, 2026 , 7:47 pm
Print this E-mail this

আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন, মাদক উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত

বরিশালে ডিবির মাদকবিরোধী অভিযানে শ্রমিকদল নেতার হামলা, পুলিশ কনস্টেবলকে কুপিয়ে জখম


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের উজিরপুরে মাদক উদ্ধার অভিযানে গিয়ে শ্রমিকদল নেতা ও তার সহযোগিদের হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। অভিযানের সময় ডিবি পুলিশের এক কনস্টেবলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (মে ২২) দুপুর দেড়টার দিকে বরিশাল জেলা ডিবির সাত সদস্যর একটি আভিযানিক দল উজিরপুর পৌরসভার খেয়াঘাট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসআই আরসেলের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মাদক উদ্ধারের সময় উজিরপুর পৌর শ্রমিকদলের যুগ্ন সাধারণ সম্পাদক মো: আরিফ মোল্লার নেতৃত্বে তার সহযোগি শামীম মোল্লা ও মুনসুর মোল্লা, আলাউদ্দিন পুলিশের কাজে বাঁধা প্রদান করে। পুলিশের দাবি, অভিযানের একপর্যায়ে ডিবি সদস্যদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় শ্রমিক দল নেতা আরিফ মোল্লা তার কাছে থাকা মাদকের একটি পোটলা পাশের পুকুরে ছুড়ে ফেলে দেয়। পরে ডিবির কনস্টেবল মৃনাল চন্দ্র পুকুর থেকে ওই মাদকদ্রব্য উদ্ধারের চেষ্টাকালে আরিফ তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। এতে তিনি রক্তাক্ত জখম হয়। খবর পেয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত কনস্টেবল মৃনালকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পাশাপাশি পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত চারজনকে আটক করে থানায় নিয়ে যায়। ওসি জানিয়েছেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি ওই এলাকায় মাদক উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, আরিফ মোল্লার নেতৃত্বে উজিরপুরে দীর্ঘদিন থেকে মাদকের রমরমা ব্যবসা চলে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযোগ পেয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযোগের ব্যাপারে কোন কথা বলতে রাজি হননি থানা হাজতে আটককৃত আরিফ মোল্লা।




Archives

Image
বরিশাল ডিআইজির কার্যালয় থেকে আরও দুই কালনাগিনী উদ্ধার
Image
নোয়াখালীতে প্রকাশ্যে গুলি করে হত্যা চেষ্টা, অস্ত্র জব্দ
Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রাসেল আটক
Image
বরিশালে ডিবি পুলিশের অভিযান, ৬৬ কেজি গাঁজা উদ্ধার
Image
বরিশালে সাবেক ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি