Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ২০, ২০২৬ ১০:১৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » রামিসা হত্যা : ডিএনএ টেস্ট সম্পন্ন, চার্জশিট রোববার 
Saturday May 23, 2026 , 4:39 pm
Print this E-mail this

ময়নাতদন্ত ও প্রাথমিক তদন্তে ধর্ষণের পর গলা কেটে হত্যা

রামিসা হত্যা : ডিএনএ টেস্ট সম্পন্ন, চার্জশিট রোববার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) টেস্ট সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল (২৪ মে) আদালতে এ মামলার চার্জশিট দাখিল করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ। শনিবার (২৩ মে) মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান বলেন, ডিএনএ টেস্ট সম্পন্ন হয়েছে। প্রতিবেদনটি আজ হাতে পেলে চার্জশিট দাখিল করা সম্ভব হবে। আশা করছি, আগামীকালই (রোববার) আদালতে চার্জশিট জমা দিতে পারব। গত বুধবার (২০ মে) মামলার গ্রেপ্তার আসামি জাকির হোসেন ওরফে সোহেল রানা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন। এর আগে গত মঙ্গলবার (১৯ মে) সকালে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসা আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্ত ও প্রাথমিক তদন্তে ধর্ষণের পর গলা কেটে হত্যার আলামত পাওয়া যায় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এ ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিও পালন করা হয়।ঘটনার পর অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি জাকির হোসেন ওরফে সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করে পুলিশ।




Archives

Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা
Image
অপ্রতিম হত্যা : সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩
Image
সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যুর কারণ জানতে শ্বেতপত্র প্রকাশের দাবি এমপি সরোয়ারের
Image
বরিশাল বিমানবন্দর থানার নতুন ওসি – রফিকুল ইসলাম