Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ১৩, ২০২৬ ৩:০৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের শেবাচিম সাবেক পরিচালকসহ ২ কর্মকর্তার বিরুদ্ধে মামলা অনুমোদন 
Monday July 24, 2017 , 1:25 pm
Print this E-mail this

হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী নিয়োগে কোটা বিধি সঠিকভাবে অনুসরণ করা হয়নি – অভিযোগ দুদকের

বরিশালের শেবাচিম সাবেক পরিচালকসহ ২ কর্মকর্তার বিরুদ্ধে মামলা অনুমোদন


আহমেদ বায়জিদ : তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী পদে নিয়োগ দুর্নীতিতে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা. মো. নিজামউদ্দিন ফারুক এবং প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রোববার (২৩ জুলাই) দুদকের প্রধান কার্যালয়ে কমিশন বৈঠকে ওই মামলার অনুমোদন দেওয়া হয়। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য এসব তথ্য জানান।ঘটনাকালীন সময়ে আসামি ডা. মো. নিজাম উদ্দিন ফারুক শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রাক্তন পরিচালক ও নিয়োগ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে মামলার অপর আসামি হলেন হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. আবদুল জলিল মিয়া। দুদকের অনুসন্ধানে দেখা য়ায়, ২০১৪ সালের ২২ সেপ্টেম্বর হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণির ১৫ ক্যাটাগারিতে ১৭২টি শূন্যপদে নিয়োগের জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেয় শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। ওই নিয়োগ পরীক্ষা শেষে একটি ক্যাটাগরির অফিস সহায়ক পদে ২০ জনকে নিয়োগ নিতে স্মারক ইস্যু করা হয়। পরবর্তীতে তারিখ ঠিক রেখে সেখান থেকে দুজনকে বাদ দিয়ে নতুন করে আরো দুজন যুক্ত করে নিয়োগপত্র ইস্যু করা হয়। এছাড়া হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী নিয়োগে কোটা বিধি সঠিকভাবে অনুসরণ করা হয়নি বলে অভিযোগ রয়েছে। দুদক সূত্র জানায়, নিয়োগপত্রটি টাইপ করেন প্রশাসনিক কর্মকর্তা আব্দুল জলিল, আর এতে স্বাক্ষর করেন পরিচালক নিজাম উদ্দিন ফারুক। তাদের পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিয়োগপত্র প্রদান করায় কমিশন মামলা অনুমোদন দেয়। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/২০১ ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন-১৯৪৭ এর ৫(২) ধারায় শিগগিরই মামলা করা হবে বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা।




Archives

Image
দেশজুড়ে তীব্র লোডশেডিং, ভ্যাপসা গরম, অস্বস্তিতে মানুষ!
Image
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, পিটিয়ে মেরে ফেলার অভিযোগ স্বামীর
Image
বরিশালে মহাসড়কের পাশের অবৈধ ভবন অপসারণের কাজ শুরু
Image
বরিশালে ডেঙ্গু দমনে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
Image
নিয়মিত অফিসে আসেন না প্রকৌশলী, বরিশালে সওজ’র অফিস সামলান সিকিউরিটি গার্ড!