Current Bangladesh Time
শনিবার সেপ্টেম্বর ২৬, ২০২৬ ২:৫১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » খুলনার রূপসায় অভিযান চালিয়ে ৮২ বোতল ফেনসিডিলসহ ৪জন মাদক ব্যবসায়ীকে আটক 
Sunday August 18, 2019 , 9:06 pm
Print this E-mail this

খুলনার রূপসায় অভিযান চালিয়ে ৮২ বোতল ফেনসিডিলসহ ৪জন মাদক ব্যবসায়ীকে আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : খুলনার রূপসা উপজেলায় অভিযান চালিয়ে ৮২ বোতল ফেনসিডিলসহ ৪জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (১৮ আগস্ট) সকালে উপজেলার কুদির বটতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন-বাগেরহাটের রনজিতপুর এলাকার মৃত সমর দাসের ছেলে দেবাশীষ দাস (৪০), একই এলাকার কালাম শেখ এর ছেলে মো: জাহাঙ্গীর শেখ (৩২), সাতক্ষীরার দেবহাটা এলাকার মো: জামাল উদ্দিন গাজীর ছেলে মো: আব্দুল মান্নান (৫৫) ও মো: রেজাউল ইসলামের ছেলে মো: আহছানউল্লাহ গাজী (২০)। এ সময় মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। খুলনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি তোফায়েল আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের ৮২ বোতল ফেনসিডিলসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে রূপসা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। 




Archives

Image
বরিশালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
Image
প্রাথমিক অনুমোদন পেল বিকাশ-রবিসহ চার ডিজিটাল ব্যাংক
Image
বরিশালে চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে
Image
এতিম শিশুর শিক্ষা সফর ও খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
Image
মোমেন সিকদার বিএনপির কেউ নন