Current Bangladesh Time
রবিবার আগস্ট ৩০, ২০২৬ ৬:৩০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ওপার বাংলায় গেলেন এই বাংলার আলোচিত চিত্রনায়িকা পরীমনি 
Friday November 5, 2021 , 12:25 pm
Print this E-mail this

ঘনিষ্ঠ সূত্রে খবর, চিকিৎসা করাতে কলকাতায় গিয়েছেন এ নায়িকা

ওপার বাংলায় গেলেন এই বাংলার আলোচিত চিত্রনায়িকা পরীমনি


মুক্তখবর বিনোদন রিপোর্ট : ওপার বাংলায় গেলেন এই বাংলার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। ঢাকা থেকে সোজা কলকাতার পাঁচ তারকা হোটেলে।বৃহস্পতিবার কলকাতা পৌঁছে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একসঙ্গে নয়টি ছবি পোস্ট করে অনুরাগীদের সে কথা জানিয়ে দিলেন নায়িকা। এদিন হলুদ এবং কালো রং মেশানো পোশাকে একাধিক ছবি তুলেছেন পরীমনি। কেবল নিজের নয়, হোটেলেরও একাধিক ছবি তুলেছেন। তার সঙ্গে আরও এক ব্যক্তিকে দেখা গেছে। যদিও তার পরিচয় প্রকাশ করেননি অভিনেত্রী। ছবিগুলোর উপরে লেখা, ‘হ্যাপি ল্যান্ডিং’ অর্থাৎ ভালো ভাবে নেমে পড়েছি। পাশে হ্যাশট্যাগে লেখা, ‘কলকাতা ২০২১’।

কিন্তু হঠাৎ ওপার বাংলায় কোন কাজে গেলেন নায়িকা? যদিও কলকাতা সফরের কোনো কারণ জানাননি তিনি। তবে পরীমনির ঘনিষ্ঠ সূত্রে খবর, চিকিৎসা করাতে কলকাতায় গিয়েছেন এ নায়িকা। গত জুন মাস থেকে পরীমনিকে নিয়ে তোলপাড় গোটা চলচ্চিত্র জগৎ। প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ তোলেন তিনি। তারপর মাদক মামলায় নিজেই গ্রেপ্তার হন। জেলেও থাকতে হয়। জামিনে মুক্তি পাওয়ার পর ফেসবুকে তার একের পর এক বার্তা বারবার তাকে চর্চায় নিয়ে আসে। পেশাগত কাজের ক্ষেত্রে বর্তমানে পরীমনি অভিনীত ‘স্ফুলিঙ্গ’ এবং ‘অপারেশন সুন্দরবন’ সিনেমা দুটি রয়েছে মুক্তির অপেক্ষায়। চলমান রয়েছে একাধিক সিনেমার শুটিং। এর মধ্যে গিয়াসউদ্দিস সেলিমের ‘গুনিন’ এবং রশিদ পলাশের ‘প্রীতিলতা’ অন্যতম। তারই ফাঁকে হঠাৎ সফরে কলকাতায় নায়িকা।




Archives

Image
বরিশাল জিলা স্কুলে বার্ষিক মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাত মাহফিল
Image
বরিশালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতা ও দোয়া-মিলাদ মাহফিল
Image
প্রকৌশলী সুব্রত’র হুমকি : ‘লাশ পড়বে, তবু চেয়ার ছাড়ব না’
Image
বরিশালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর যুবকের মৃত্যু
Image
পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট