Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ১৬, ২০২৬ ১:০৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » অবশেষে বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল করলেন সাকিব 
Thursday August 11, 2022 , 7:28 pm
Print this E-mail this

চুক্তি বাতিল করায় এশিয়া কাপের দলে থাকা নিয়ে আর সংশয় নেই

অবশেষে বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল করলেন সাকিব


মুক্তখবর ক্রীড়া ডেস্ক রিপোর্ট : অবশেষে বেটিং প্রতিষ্ঠানের ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল করেছেন সাকিব আল হাসান। চুক্তি বাতিল করায় এশিয়া কাপের দলে তার থাকা নিয়ে আর সংশয় রইলো না। বৃহস্পতিবার (আগস্ট ১১) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সাকিব নিজেই। এর আগে সাকিবের চুক্তির ব্যাপারে বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি বাতিল না করলে ক্যাপ্টেন্সি দূরে থাক জাতীয় দলেই জায়গা হবে না তার। দিন কয়েক আগে বেটউইনার নিউজের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন সাকিব। ওই প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত হন তিনি। এ খবর ফেসবুকে নিজেই জানিয়েছিলেন সাকিব। কিন্তু বিতর্কটা শুরু হয় মূলত অন্য কারণে। কারণ বেটউইনার নিউজ হচ্ছে বেটউইনার ডট কমের অঙ্গপ্রতিষ্ঠান, যা অনলাইনে জুয়া খেলার একটি প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। এখানেই যত আপত্তি বিসিবির। আর বাংলাদেশের আইনেও জুয়া নিষিদ্ধ। তাই এ জাতীয় প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা আছে, এমন কিছুর সঙ্গে চুক্তিবদ্ধ হওয়াকে নীতিবিরুদ্ধ হিসেবে বিবেচনা করে বিসিবি। গুঞ্জন আছে, বেটউইনার নিউজের সঙ্গে প্রায় ১০ কোটি টাকায় চুক্তি করেছিলেন সাকিব। শেষপর্যন্ত দেশসেরা এ ক্রিকেটার নিজের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন সাকিব। যদিও গণমাধ্যমের খবরে জানা যাচ্ছে, বিসিবি সভাপতির সঙ্গে টেলিফোন আলাপে বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিলের কথা মৌখিকভাবে আগেই জানিয়েছিলেন সাকিব। যদিও তার কাছ থেকে এ ব্যাপারে লিখিত প্রতিশ্রুতির অপেক্ষায় ছিল বোর্ড। জানা গেছে, সাকিব ইস্যুতে বোর্ড সভাপতির আজকের ব্রিফিংয়ের পরপরই টাইগার অলরাউন্ডারের চিঠি পায় বিসিবি।




Archives

Image
বরিশাল কাউনিয়া থানার মাদকবিরোধী অভিযানে ১৫ দিনে ২২ জন আটক, ১১৫৭ দিনের কারাদণ্ড
Image
বরিশালে প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মঞ্জুরকে আফরোজা খানম নাসরীনের ফুলেল শুভেচ্ছা
Image
বরিশালে প্রহসনের সালিশের দুইদিন পরই যুবতীর রহস্যজনক মৃত্যু
Image
বরিশালে ভূমি অফিসে ৩১ নামজারির আবেদন পেন্ডিং, দুই কর্মকর্তাকে শোকজ
Image
‎বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে একে স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান